Sunday , 12 June 2022 | [bangla_date]

দিনাজপুরের বর্ষিয়ান সম্পাদক মিজানুর রহমান লুলুর প্রথম মৃত্যুবার্ষিকী ১৩জুন

দিনাজপুরের বর্ষিয়ান সাংবাদিক, দৈনিক তিস্তার প্রতিষ্ঠাতা সম্পাদক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ¦ মিজানুর রহমান লুলুর ১৩জুন প্রথম মৃত্যুবার্ষিকী।
২০২১ সালের ১৩ জুন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গত শুক্রবার পরিবারের পক্ষ থেকে আইন কলেজ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই মসজিদে তিনি মৃত্যুর আগ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। মরহুম মিজানুর রহমান লুলুর হাতে গড়া দৈনিক তিস্তার পক্ষ থেকে আজ নানা কর্মসূচীর মাধ্যমে তাঁকে স্মরণ করা হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে- দৈনিক তিস্তা কার্যালয়ে দিনব্যাপী পবিত্র কুরআন খানি, সকাল ১১টায় মরহুমের কবর জিয়ারত, বাদ জোহর তিস্তা কার্যালয়ে দোয়া মাহফিল।
মরহুম মিজানুর রহমান লুলু একজন দক্ষ সাংবাদিক তথা সম্পাদক ছিলেন। দিনাজপুর তথা আঞ্চলিক সংবাদপত্রের ইতিহাসে মিজানুর রহমান লুলু উজ্জ্বল এক নক্ষত্রের নাম। এ মানুষটি দিনাজপুরে সাংবাদিকতা জগতের প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব। ষাটের দশকে সাংবাদিকতার শুরু থেকে একটানা চার দশকের বেশি সময় তিনি এই পেশায় মেধা, যুক্তিবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীল চিন্তা-চেতনার নিরবচ্ছিন্ন চর্চায় নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। প্রতিষ্ঠান হিসেবে সংবাদপত্রের অন্যতম প্রধান স্তম্ভ বার্তা বিভাগে মিজানুর রহমান লুলুর সৃজনশীলতা, সংবাদবোধ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় তিনি ছিলেন অতুলনীয়। সাপ্তাহিক হলি ডে ও পাক্ষিক চিত্রালী নামক পত্রিকায় দিনাজপুর প্রতিনিধি হিসেবে কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতার হাতে খড়ি তাঁর। পরে তিনি নিজের সম্পাদনায় ১৯৮২ সালে প্রকাশ করেন দৈনিক তিস্তা। এ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনকালে তিনি একাধারে সৃজনশীল ও পেশাদার সাংবাদিকতায় অতুলনীয় দক্ষতার স্বাক্ষর রাখেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক তিস্তার সম্পাদকের দায়িত্ব পালন করে যান। তার সুযোগ্য নেতৃত্ব, ক্ষুরধার মেধা ও অসামান্য সাংগঠনিক দক্ষতায় পত্রিকাটি এ অঞ্চলে পাঠকপ্রিয় হয়ে ওঠে। মেধা, নিষ্ঠা ও দক্ষতার কারণে মিজানুর রহমান লুলুকে অনেকেই দিনাজপুরের সাংবাদিকদের শিক্ষক হিসেবে অভিহিত করেন। পত্রিকার জগতে থাকবেন বলে তিনি নিজে বহু বড় পদে যাবার অফার ফেরৎ দিয়েছেন। আঁকড়ে থেকেছেন সংবাদমাধ্যম আর সাংবাদিকতার ঘর। দিনাজপুরের সংবাদপত্রের বিকাশ ও ক্রমপরিণতির ইতিহাসে মিজানুর রহমান লুলুর নাম অতিগুরুত্ব ও স্পষ্টতার সঙ্গে উচ্চারিত হবে বারবার। সংবাদকে তার উপযুক্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করায় তার সমতুল্য কোনো সম্পাদক দিনাজপুরে নেই-এটি অপরাপর সম্পাদকের ভাষ্যেই বহুবার উঠে এসেছে।
উল্লেখ্য, মিজানুর রহমান লুলুর জন্ম ১৯৪৭ সালে দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের পাঁচবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। এ অঞ্চলের প্রথম মুসলিম গ্রাজুয়েট মরহুম এ্যাড. শামসুদ্দীন আহমেদ ও মায়মুনা খাতুন দম্পতির ৭ম সন্তান ছিলেন তিনি। মিজানুর রহমান লুলু দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিএ পাশ করে করাচি থেকে এম.এ পাস করেন। পরে তিনি ‘ল’ পাস করে আইন পেশায় নিজেকে সম্পৃত্ত করেন। কিন্তু আইন পেশার লোকদের সাথে সখ্যতা থাকলেও তিনি সংবাদ, সাংবাদিকতায় মিশে থেকেছেন আজীবন। তিনি বাংলাদেশের সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদ দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
এছাড়া দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং দিনাজপুর প্রেসক্লাবে একাধিকবার সভাপতি ছিলেন।ধর্মপ্রান মিজানুর রহমান লুলু মৃত্যুর আগ পর্যন্ত বালুবাড়ী আইন কলেজ জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পাথরঘাটা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে একই প্যানেলের ৫জন জয়যুক্ত

৩৭১ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন বর্তমান চেয়ারম্যান

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা  কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে নানা আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ থানায় মামলা

টক অফ দা কান্ট্রিতে পরিণত তর্কে জড়ানো সেই চিকিৎসকের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে

বোদায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা

পঞ্চগড়ে এসডিজি-৪ স্থানীয়করণ ও  বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা

পঞ্চগড়ে এসডিজি-৪ স্থানীয়করণ ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা

ডিআইএসটি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনে অধ্যক্ষ একজন প্রকৃত প্রকৌশলী হতে হলে ক্রীড়াসহ সর্বগুনের অধিকারী হবে হবে

বীরগঞ্জে আধুনিক গণ-সৌচাগার নির্মাণের উদ্বোধন