Tuesday , 28 June 2022 | [bangla_date]

দিনাজপুরে ইমামদের মাঝে সনদ বিতরণ

দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও সাবেক দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক বলেছেন, মূল্যবোধ ও নৈতিকতার জ্ঞান দিয়ে সমাজের মানুষদের ভালো পথে পরিচালিত করার দায়িত্ব ইমাম সাহেবদের। দ্বীনি ইসলাম কার্যক্রম পরিচালনার পাশাপাশি মানবতার কল্যাণে প্রশিক্ষনপ্রাপ্ত ইমামদের সমাজের উন্নয়নে কাজ করে যেতে হবে।
২৮ জুন মঙ্গলবার ইমাম প্রশিক্ষন একাডেমি দিনাজপুরের আয়োজনে উত্তর গোবিন্দপুর নিজস্ব কার্যালয়ের হলরুমে ১০৬৬তম দলের ৪৫দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষন কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ইমাম প্রশিক্ষন একাডেমির উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ধর্মীয় প্রশিক্ষক মুফতি সাব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষনার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মোঃ সাইফুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইমাম প্রশিক্ষন একাডেমির প্রশিক্ষন সহকারী মোঃ আজাদ কামাল রনি। সভা শেষে প্রধান অতিথি দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক রংপুর বিভাগের ৮ জেলা ও রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার ১০২ জন প্রশিক্ষনপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ ও চিকিৎসা বাক্স প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এক মাসে সীমান্তে বিজিবি’র অভিযানে ২৭ লাখ ৪৪ হাজার টাকার মাদক উদ্ধার

রাণীশংকৈলে প্রতি ইঞ্চি জমিতে সোনা ফলানো সম্ভব ——- উপ-পরিচালক সিরাজুল ইসলাম

লিজা হত্যার অভিযোগ- দোষিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে ভূমি রেকর্ড সংক্রান্ত হয়রানি থেকে বাঁচার জন্য মানববন্ধন ও স্মারকলিপি

ঠাকুরগাঁওয়ে নারীদের সাইকেল র‌্যালী

বীরগঞ্জের প্রতিবন্ধী অসহায় আলমগীর বাঁচতে চায়

সারা দিনে ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার নির্বাচনী সভায় বক্তব্যে – কামরুল হাসান

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সভা কক্ষের মেঝে ঢালাই কাজ উদ্বোধন

হাবিপ্রবিতে ল্যাব টেকনিশিয়ানদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

পীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফÍারকৃত সাত নেতার মুক্তির দাবি ছাত্র ইউনিয়নের