Thursday , 30 June 2022 | [bangla_date]

দিনাজপুরে কিং ব্রান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত

দেশের সর্ববৃহত শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রæপের কিং ব্রান্ড সিমেন্টের শুভ হালখাতা দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে।
স্বপ্ন নির্মানে সঠিক সিমেন্ট এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের বালুবাড়ীর গ্রীনভিউ কমিউনিটি সেন্টারে শুভ এ হালখাতার আয়োজন করে কিং ব্রান্ডের অনুমোদিত ডিলার মেসার্স সিবাহ এন্টারপ্রাইজ।
আলোচনা শেষে সেরা বিক্রেতাদের মধ্যে মেসার্স সাদমান এন্টারপ্রাইজকে প্রথম পুরস্কার হিসেবে একটি ৩২”এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কার হিসেবে মঙ্গলপুরের বকুল ট্রেডার্সকে মাইক্রোভেন, তৃতীয় পুরস্কার হিসেবে মা ট্রেডার্সকে নন স্টিক ফ্রাইপেন এক সেট, চতুর্থ পুরস্কার হিসেবে বেজাই মোড় এলাকার মুসলিম ট্রেডার্সকে বেøন্ডার প্রদান করা হয়। এছাড়াও রিটেলার ও ব্যবসায়ীদের মাঝে বিশেষ উপহারসহ পুরস্কার বিতরণ করা হয়।এ সময় রিটেলার, ঠিকাদারসহ সং¯িøষ্ট শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সিবাহ্ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনজুরুল ইসলাম মনজুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিং ব্রান্ড সিমেন্টের এরিয়া সেলস ম্যানেজার হাফিজুর রহমান, টেরিটরি সেলস এক্সিকিউটিভ নূর খালেক প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৫সাল থেকে গুনগত মান বজায় রেখে ঐতিহ্য ধরে চলে আসছে এই কিং ব্রান্ড সিমেন্ট। কিং ব্রান্ড সিমেন্টের ধারের কাছে কোন ব্রান্ড নেই। এটা সবারই সহযোগিতায় সম্ভব হয়েছে। ভবিষ্যতে ঐতিহ্যের এ বন্ধন অটুট রেখে সামনের দিকে এগিয়ে যাবে আশা রাখি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও চাঁদায় রাস্তা সংস্কার

একই জমিতে বিভিন্ন ফল বাগান করে বছরে আয় তিন লাখ টাকা

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বীরগঞ্জে বাসের চাপায় ভ্যান যাত্রী নিহত

পঞ্চগড়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিধবাকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা

বিরামপুরে হিমু’র পরিবার পেলেন মানবিক অনুদান

হরিপুরে সার সংকট-দিশেহারা কৃষক

শেখ হাসিনার নেতৃত্বে প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে প্রগতিবাদীদের রুখে দাঁড়াতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সভাপতি খায়ের সম্পাদক জুয়েল পঞ্চগড় জেলা বাপার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত