Tuesday , 14 June 2022 | [bangla_date]

দিনাজপুরে জমইয়াতে হিজবুল্লাহ মানববন্ধন পালন

দিনাজপুর প্রতিনিধি \ মহানবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কটূক্তি করায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ ও নিন্দা জানানোর দাবিতে দিনাজপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ দিনাজপুর জেলা শাখার নেতাকর্মী ও সমর্থকরা।
মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সডকে বাংলাদেশ জম’ইয়াতে হিজবুল্লাহ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল বিশ্ব নবী হযরত মুহাম্মদ(সা:) ও উম্মেহাতুন মুমিনীন হযরত আয়েশা(রা:) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি সেই সাথে সরকারিভাবে রাষ্ট্রীয় প্রতিবাদ ও নিন্দা জানানোর দাবি করছি। তারা বলেন, ইচ্ছাকৃতভাবে ভারতের বিজেপি সমর্থিত সংগঠনের কিছু নেতা ও অন্যান্য মানুষেরা মহানবী সম্পর্কে যে কটুক্তি করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আমরা আমাদের সরকারের মাধ্যমে ভারত সরকারের কাছে ওই দুই জনকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি করছি। আমরা গভীর ভাবে লক্ষ্য করছি সম্প্রতি ভারতীয় মুসলমানরা এর প্রতিবাদ করায় সেখানে মুসলিম নারী পুরুষের উপর বর্বরোচিত নির্যাতন ও হামলা করা হচ্ছে, বাডীঘর ভেঙ্গে দেওয়া হচ্ছে। মুসলমানরা আজ সেখানে অরক্ষিত অবস্থায় রয়েছে,সেখানে চালানো হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস, আমরা এসমস্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং ভারতীয় সরকারের প্রতি এধরনের কর্মকান্ড বন্ধের আহবান জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন,সংগঠনের রংপুর বিভাগীয় সদস্য সচিব শাহ আলম সালেহী, দিনাজপুর শাখার সভাপতি আলহাজ্ব শাহ মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ মিজানুর রহমান এবং আইয়াম্মে জম’ইয়াতের সভাপতি মোঃ রেজাউল করিম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

হরিপুরে পালিত হলো পুলিশ সপ্তাহ ২০২২

হরিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৪০ বস্তা চাল জব্দ, আটক-১

রাণীশংকৈলে গ্রাম আদালত সক্রিয়করণ সমন্বয় সভা

জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল লীগের চ্যাম্পিয়ন ‘ভলিবল ফ্রেন্ডস’

আদিবাসী নারী নেতৃত্বের বিকাশ ও মানবাধিকার বিষয়ে সেমিনার

বিরলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে  আলু বোঝাই ভটভটি

বিরলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে আলু বোঝাই ভটভটি

করোনা সংক্রমণ ও ডেংগু রোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনসিসি’র র‌্যালী, লিফলেট ও মাস্ক বিতরণ

ঘোড়াঘাটে পূবালী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া