Wednesday , 15 June 2022 | [bangla_date]

দিনাজপুরে দুইদিনব্যাপী বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

দিনাজপুরে দুইদিনব্যাপী বার্ষিক কমিউনিটি  পর্যালোচনা ও পরিকল্পনা সভা

বুধবার শহরের লালুপাড়া মাতাসাগরস্থ পালকীয় কেন্দ্রের হলরুমে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ১৪ হতে ১৫ জুন দুইদিনব্যাপী বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় ভিডিসি, ইউএনডিসি, শিশু ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও উপকারভোগীদের নিয়ে বার্ষিক কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মোঃ মবিন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ জমির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, পাঁচকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোফায়েল হোসেন, ল্যাম্ব হাসপাতালের প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, ফাদার মানিক বিশ্বাস, ইউএনডিসি’র সভাপতি ও জুবিলী স্কুলের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন বাবলু। দুইদিনব্যাপী এই কর্মপরিকল্পনা সভায় সার্বিক পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু, দিনো দাস, পলাশ ক্রুশ, সারামিতা হালদার। দুই দিনে আয়োজকরা শিশু ও শিশু নিরাপত্তা, লাভলী হুড, লক্ষ্যমাত্রা অর্জন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সেখানে চ্যালেঞ্জ হিসেবে বলা হয় শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু শ্রম প্রতিরোধ ইত্যাদি। শিখন হিসেবে দেখানো হয়েছে পরিবেশবান্ধব গ্রাম উন্নয়ন, স্ব-উদ্যোগে বৃক্ষ রোপন, জিংক ধানে কৃষকদের উৎসাহিত করা, শিশু সুরক্ষায় ধর্মীয় প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ইত্যাদি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

সিসি ক্যামেরার আওতায় নতুন রূপে সজ্জিত হলো বীরগঞ্জ পৌরসভা

টক অফ দা কান্ট্রিতে পরিণত তর্কে জড়ানো সেই চিকিৎসকের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে

প্রধানমন্ত্রী দেশের শীতার্ত মানুষের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ব্রীসডো’র তামাক মুক্ত দিবসে আলোচনা সভায় বক্তারা তামাক মুক্ত আর্দশিক বাংলাদেশ গড়তে স্থানীয় সরকারের ভূমিকা অপরিসীম

দিনাজপুরে ১৭তম বানিজ্য মেলার উদ্বোধন

দিনাজপুরে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে ভিসি

আটোয়ারীতে ডবিি পুলশিরে অভযিানে ফন্সেডিলি সহ ২ মাদক ব্যবসায়ী আটক

রেলপথ মন্ত্রীর প্রয়াত সহধর্মীনির  পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

রেলপথ মন্ত্রীর প্রয়াত সহধর্মীনির পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত