Thursday , 23 June 2022 | [bangla_date]

দিনাজপুরে পৃথক অভিযানে মাদক, যৌতুকসহ অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত ৮জন আসামী গ্রেফতার

র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক পৃথক অভিযানে মাদক, যৌতুক সহ অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামী গ্রেফতার।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুন দিনাজপুর জেলার সদর থানার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী- ১। মোঃ আবু তালেব (৩৮), সাং-খানপুর ডাক্তার পাড়া, ২। মোঃ শাহিনুর(৩৫), সাং-মধ্য বালুবাড়ী, ৩। মোঃ শাহজাহান আলী (৪৩), সাং-কলেজপাড়া, সুইহারী, ৪। মোঃ মামুনুর রশিদ @ কাতু (২৯), সাং-বড়জুড়গোলা, ৫। মোঃ আলাল (৩০), সাং-লাইনপাড়া, ৬। ফজলুর রহমান (৫৭), সাং-নেমতারা শেখপুরা, যৌতুক নিরোধ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী-৭। মোঃ বদিউজ্জামান (২৫), সাং- মহব্বতপুর সোনাহার পাড়া, মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী- ৮। মোঃ লিমন @ লিখন(৩৫), সাং- মধ্য বালুবাড়ী, সর্ব থানা- কোতয়ালী, জেলা-দিনাজপুরদেরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, উক্ত আসামীরা গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘ দিন ধরে পলাতক ছিল মর্মে স্বীকার করে। ধৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুরে ইয়াবাসহ ২ জন
মাদক ব্যবসায়ী গ্রেফতার
র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ৫৫০পিস ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৮নং শংকরপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ড এর চকগোপাল এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল ২২ জুন ২০২২ ইং বিকালে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৮নং শংকরপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ড এর চকগোপাল এলাকায় অভিযান পরিচালনা করে ৫৫০ পিস ইয়াবা সহ আসামী ১। মোঃ আবুল বশর (৪৭), সাং- বায়জিদ বোস্তামী ও ২। জানে আলম(৪৫), সাং- জালালাবাদ, উভয় থানা- বায়জিদ, চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় বেশ কিছু দিন ধরে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স¦ীকার করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদ্বয় কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে এমপি হাফিজ উদ্দীন আহম্মেদকে পল্লী বন্ধু সমবায় সমিতি ও এলাকাবাসির পক্ষ থেকে সংবর্ধণা

দিনাজপুরে সরকারি বেসরকারি প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা

হাবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

বীরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সভা মীরডাঙ্গী স্কুলে অনুষ্ঠিত

দিনাজপুরে ১৫০ মিটার রাস্তা  হস্তান্তরের উদ্বোধন

দিনাজপুরে ১৫০ মিটার রাস্তা হস্তান্তরের উদ্বোধন

মাসব্যাপী পাটজাত পণ্যের প্রশিক্ষণ বিষয়ক কোর্স উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র জেলা অভিযোগ নিরসন কমিটির সভা

হোমিও-ইউনানি ডিগ্রিধারীরা ডাক্তার শব্দ ব্যবহার করতে পারবেন না

বোচাগঞ্জে কেক কেটে আজকের দর্পণ পত্রিকা ১১ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন