Wednesday , 22 June 2022 | [bangla_date]

দিনাজপুরে পৃথক ঘটনায় ধর্ষণ অভিযোগে ২জন গ্রেফতার

ঘোড়াঘাট প্রতিনিধি \দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে(১৬) ধর্ষণ অভিযোগে ফুল মিয়া নামে একজনকে অপর এক ঘটনায় গৃহবধূকে ধর্ষণ মামলার পলাতক আসামি গোলবাহার শেখ নামে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ফুল মিয়া(৫৭) ঘোড়াঘাট পৌর এলাকার চককাঁঠাল গ্রামের মৃত মিন্নত মিয়ার ছেলে। অপরজন গোলবাহার শেখ (৫৮) একই উপজেলার সিংড়া ইউপির সাতপাড়া গ্রামের মৃত কোমর উদ্দিন শেখের ছেলে।
গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে দুই আসামিকে গ্রেফতার করে গতকাল বুধবার সকালে দিনাজপুর আদালতে এবং প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ঘটনায় ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুল ইসলাম।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মমিনুল ইসলাম মামলার উদ্ধৃতি দিয়ে জানান, আটক ফুল মিয়া ওই বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীর বাড়িতে গরুর রাখাল হিসেবে কাজ করত। মঙ্গলবার দুপুরে বাড়িতে একা পেয়ে বাড়ির দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ করে। ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর কিশোরীর চাচি বাড়িতে ফেরেন এবং ভাতিজির আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় সিসিটিভির ফুটেজে ধর্ষণের বিষয়টি জানা যায়। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় মামলা করেন।
অপরদিকে, কয়েকমাস আগে একই উপজেলায় গোলবাহার শেখ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরে ওই নারী অন্তঃসত্ত¡া হয়ে পড়েন। পরে তিনি বাদী হয়ে গত ৯ মে দিনাজপুরের আদালতে গোলবাহারের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আসামি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার সভা

আটোয়ারীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঘোড়াঘাটে মন্ডল ডেইরী হাবের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক

সাবেক স্বাস্থ্য মন্ত্রীর সফরের খরচ মেটাতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ

জনগনের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষনা দিয়েছে অন্তবর্তী কালীন সরকার —-জাহিদ হোসেন

বীরগঞ্জে পুলিশের নির্বাচনী ব্রিফিং

বীরগঞ্জে ১০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

রাণীশংকৈলে ১৪৪ ধারা জারি, এলাকায় পুলিশ মোতায়েন

বীরগঞ্জে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন বীরগঞ্জ কর্তৃক বাজার মনিটরিং চলমান