Sunday , 12 June 2022 | [bangla_date]

দিনাজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শিক্ষকদের এক ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা ও কটূক্তির প্রতিবাদে এক ঘন্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন দিনাজপুর সরকারি কলেজের শিক্ষকরা।
রোববার (১২ জুন ২০২২) সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি দিনাজপুর সরকারি কলেজ ইউনিটের আয়োজনে এই কর্মবিরতিতে অংশ নেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আব্দুস সালাম আজাদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি প্রফেসর মো. মোজাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তহিদুল ইসলাম, কলেজ ইউনিটের সভাপতি এ কে এম আল আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক সঞ্জিব কুমার সাহা, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাজেদুল ইসলামসহ কলেজের সব বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষা ক্যাডারের অন্যান্য কর্মকর্তারা।
কর্মবিরতি ও মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। দেশের শিক্ষা ব্যবস্থাকে রুদ্ধ করতে তাদের এমন আচরণ। আমরা এ ঘটনার দ্রæত বিচার দাবি করছি। সেই সাথে কর্মস্থলে নিরাপত্তা, সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আট বছর ধরে অসম্পুর্ণ হয়ে রয়েছে সেতু চরম ভোগান্তিতে ১৬ গ্রামের মানুষ

বীরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত

ভুমি ও কৃষিতে নারীর অধিকারঃ স্থানীয় বাস্তবতা, নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার

পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনাজপুরে উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতি এর নতুন কমিটি মোকসেদ আলী-সভাপতি ও সদস্য সচিব আতিকুর রহমান

মৌসুমের আগেই মাটি ছাড়াই সবজী চারা উৎপাদন ও বিক্রি করে লাভবান

দিনাজপুর শহরের রাজবাড়ীতে বখতিয়ার আহমেদ কচির গণসংযোগ

হাবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা

দেবীগঞ্জে চীনের উপহারের হাসপাতাল স্থাপনের দাবিতে মান-বব-ন্ধন

আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা