Wednesday , 29 June 2022 | [bangla_date]

দিনাজপুরে বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষনা শীর্ষক কর্মশালা

দিনাজপুর প্রতিনিধি \
শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে বিভিন্ন গবেষনামুলক কর্মকান্ডে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে এর প্রয়োজনীয়তা জানিয়ে সমসাময়িক বৈজ্ঞানিক উদ্ভাবন ও গবেষনা নিয়ে দিনাজপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মশালায় সদর উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০জন শিক্ষার্থী অংশ নেয়।
কর্মশালায় পদার্থ, রাসায়ন, জীবজ্ঞিান, আইসিটি ও আইসিটি সিকিউরিটিসহ বিভিন্ন গবেষনা ও আবিষ্কার সংক্রান্ত বিষয়ের উপর ফোকাস ডিসকাশনের মাধ্যমে বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার দিনাজপুর সদর উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের আয়োজেনে শিল্পকলা একাডেমীর হলরুমে দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ। বিকালে সনদপত্র বিতরন করা হয়।

এসময় সদর উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ বলেছেন, শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক, তথ্য প্রযুক্তিতে দক্ষ ও গবেষক হয়ে বিশ্বমানের নেতৃত্ব প্রদানকারী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আর বিশ^মানের হয়ে ২০৪১সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ বাস্তবায়নে সেই শিক্ষার্থীরাই বিশেষ ভুমিকা রাখবে বলে দাবী জানান তিনি ।

কর্মশালায় দিনাজপুর সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, রসায়ন বিভাগের প্রভাষক মনিষ কুমার রায় এবং সভাপতিত্ব করেন সদর উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে নতুন করে ২জন করোনায় আক্রান্ত

দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমি ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চায় আকতার হোসেন

পঞ্চগড়ে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন!

ঢাকাসহ দেশের ৫ অঞ্চল ঝড়-বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে

দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে হরিপুরে আশ্রয়ণ প্রকল্পের ৩২ ঘরের মধ্যে ২৬টি তালাবদ্ধ

বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক আসাদুল্লাহ আসাদ নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় পুলিশের বরখাস্তকৃত এস,আই সহ ২ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ

দিনাজপুর-৩ আসনে বেগম জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল