Monday , 20 June 2022 | [bangla_date]

দিনাজপুর যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

দিনাজপুর যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন আওয়ামী যুবলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। এরপরেই শহরের উপশহরসহ বিভিন্ন এলাকায় ফলজ ও ফলদ বৃক্ষরোপণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. হারুনুর রশীদ, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক মাসুদ হাসান, ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাইয়ুম কায়হান, যুবলীগ নেতা ফ্রান্সিস, জুয়েল, প্রিন্স, আলাল ব্যাপারীসহ জেলা, শহর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, জেলা যুবলীগের উদ্যোগে সোমবার বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হলো। প্রথমদিনে শহরের বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে দিনাজপুরে এক হাজারের বেশি গাছ রোপণ করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মেসার্স মহসিন চৌধুরী এলপিজি অটোগ্যাস ফিলিং ষ্টেশনের উদ্বোধন

সমন্বয়কদের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির হুমকির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে বিট পুলিশিং ও বীট এলাকার নাম ঘোষণা

বিরলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা

দিনাজপুরে আশ্রায়ন প্রকল্পের ২৫টি ভুমিহীন পরিবারকে উচ্ছেদ চক্রান্ত ও জুলুম নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এই দেশটা আপনার, আমার ও আমাদের: ডা.জাহিদ হোসেন

ঘোড়াঘাটে ওয়ার্ল্ড ভিশনের গরু বিতরণের উদ্বোধন

বিরলে জীবন মহল পার্ক রিসোর্ট অভিযান চালিয়ে নারী-পুরুষ সহ ৭ জনকে নগদ অর্থসহ বিভিন্ন মেয়াদের সাজা

দিনাজপুরে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায়