Sunday , 19 June 2022 | [bangla_date]

দুনিয়ার মজদুর এক হও শ্লোগান নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুর জেলা শাখার বর্ধিত সভা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড রুহিত হোসেন প্রিন্স বলেছেন,সরকার দেশের মানুষের সাথে র্দূবৃত্তায়নে লিপ্ত হয়েছে। সরকারের মন্ত্রী এমপিরা দেশের ব্যাপক উন্নয়নের কথা বললেও দ্রব্যমুল্যের উর্ধ্বগতি সাধারন মানুষের বেচেঁ থাকাই এখন কঠিন হয়ে পড়েছে। ধনিক শ্রেনী বাদে দেশের সিংহভাগ মানুষ অশান্তির মধ্যে দিনাপাতি করছে, কেউ শান্তিতে নেই।বর্তমান বুর্জোয়া শাসক গোষ্ঠির একপেশে চিন্তা চেতনার কারণেই বন্যাদূর্গত সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষদের উদ্ধার ততপরতা ব্যহত হচ্ছে।
দুিনয়ার মজদুর এক হও শ্লোগান নিয়ে রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুর জেলা শাখার বর্ধিত সভা। সংগঠনের জেলা শাখার সভাপতি এ্যাড.মেহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারন সম্পাদক কমরেড রুহিত হোসেন প্রিন্স। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলিন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য কমরেড আলতাফ হোসাইন।
কমরেড নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড ইকবাল হাসান সিদ্দিকী জেলা কমিটির সদস্য কমরেড গোলাম কিবরিয়া,দয়ারাম রায়,সদর উপজেলা শাখার সা: সম্পাদক কমরেড অমৃত রায়, বোচাগঞ্জ উপজেলা শাখার নেতা কমরেড আব্দুস সামাদ আজাদ,কমরেড আজিজুল ইসলাম,খানসামা উপজেলা শাখার নেতা কমরেড শওকত আলী,পার্বতীপুর উপজেলা শাখার নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড তহমিদুর রহমান ক্কারী,কাহারোল উপজেলা শাখার নেতা কমরেড জগদিস চন্দ্র রায়,ফুলবাড়ি উপজেলা শাখার নেতা কমরেড মোসলেমুদ্দীনসহ জেলার বিভিন্ন অঞ্চলের নেতারা।
আয়োজিত বর্ধিত সভায় স্থানীয় বক্তারা বলেন, আন্দোলন সংগ্রামকে বেগবান করতে হলে জেলা উপজেলায় সাংগঠনিক ভাবে তৃনমুল পর্যায় থেকে নেতৃত্বকে বিকশিত করতে হবে। সরকার দলীয় নেতাকমীদের রক্তচক্ষু উপেক্ষা করে এবং পুলিশী ভয়ভীতি কাটিয়ে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলকে এক কাতারে দাড়িয়ে সংগ্রাম করতে হ¦েব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

পীরগঞ্জে সিরাজ উদ্দীনের মৃত্যুতে দোয়া মুনাজাত অনুষ্ঠিত

বাংলাদেশ সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি’র সভাপতি রবিউল ইসলাম সবুজ- সম্পাদক রুমী

বীরগঞ্জে ক্ষেতের ফসল তুলতে না পেরে বর্গা চাষীদের স্বপ্ন দুঃস্বপ্ন হচ্ছে

আটোয়ারীতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা

মহিলা পরিষদের উদ্যোগে পাঠচক্র

ইতিহাস ঐতিহ্য ও গৌরবের ১০০ বছর ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যলয়  উদযাপন কমিটির নানা প্রস্তুতি

ইতিহাস ঐতিহ্য ও গৌরবের ১০০ বছর ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যলয় উদযাপন কমিটির নানা প্রস্তুতি

রাণীশংকৈল কুলি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

দিনাজপুর সরকারী সিটি কলেজে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও ক্যাম্প

বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত