Wednesday , 15 June 2022 | [bangla_date]

নবাবগঞ্জে পানিতে ডুবে মাদরাসা শিক্ষকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরের নবাবগঞ্জে ডোবার পানিতে পড়ে মনিরুল ইসলাম (৪৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার ময়না তদন্তের জন্য মনিরুল ইসলামের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানায়।
মৃত মনিরুল ইসলাম (৪৫) নবাবগঞ্জ উপজেলা খালিফপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি নবাবগঞ্জ উপজেলার ভাইলকা দাখিল মাদরাসার একজন শিক্ষক ছিলেন।
মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউপির মাহালিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এর সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাড়ীতে আসার পথে ডোবার পানিতে পাড়ে মনিরুল ইসলাম মারা যায়। সংবাদ পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়। বুধবার সকালে সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মনিরুল ইসলাম মদ্যপান করে ফিরার পথে ওই ডোবার পানিতে পড়ে মৃত্যু হতে পারে বলে পুলিশের ধারনা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কনকনে শীতে সর্বত্র বেড়েছে দিনাজপুরে গরম কাপড়ের বেচাকেনা

পঞ্চগড়ে পাথরাজ বাঁধ পানি ব্যবস্থাপনা দলের ডিজিটাল ভোট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন ঠেকাতে বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান খুঁজে বের করতে হবে: জলবায়ু সম্মেলনে -প্রধানমন্ত্রী

ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মকে কুলষিত করার চেষ্টা করছেন সা¤প্রদায়িক শক্তি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে নির্বাচন বর্জনে মহিলাদলের লিফলেট বিতরণ

বোচাগঞ্জে নির্বাচনী পথসভায় জাতীয় পাটির প্রার্থী এ্যাডভোটে জুলফিকার হোসেন আপনারা হ্যাঁ দিয়ে ৭১এর মুক্তিযুদ্ধকে বিকৃত করতে চাবেন জাতীয় পার্টি এটা মেনে নেবে না

ঠাকুরগাঁওয়ে ডাকাতি ও মোটরসাইকেল চোরের মূলহোতা গ্রেপ্তার

তেঁতুলিয়ায় জাতীয় শোক দিবসে গাছ বিতরণ করলো গ্রামীণ ব্যাংক

উত্তর তরঙ্গ সাহিত্য সংসদের মাসিক কবিতা পাঠের আসর

চীনে উইঘুর মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন