Wednesday , 22 June 2022 | [bangla_date]

নাট্য সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা অবিভক্ত বাংলার ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান নাট্য সমিতি গৌরবের ১০৯ বছর

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও অবিভক্ত বাংলার প্রাচীন প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির ১০৯ বছর পেরিয়ে ১১০ এ পদার্পণ করে নিজস্ব গৌরবে এগিয়ে চলছে নাট্য সংগঠন, নাট্য অভিনেতা ও নাট্য পিপাসু দিনাজপুরের দর্শকদের সহযোগিতায়।
গত মঙ্গলবার রাতে প্রবীন সাংবাদিক ও বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী নাট্য সমিতির সভাপতি এবং দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু। আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মানীত অতিথি নাগরিক উদ্যোগ দিনাজপুরের সভাপতি আবুল কালাম আজাদ, নবরূপীর সাধারন সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, আদর্শ কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ানুল হক টিটো, দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন-আরা পারভীন ডালিয়া, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক। কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর নাট্য সমিতির সহ-সভাপতি সহিদুল ইসলাম শহিদুল্লাহ, আসাদুল্লাহ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল খোকা, শেখ ছগীর আহমেদ কমল, নাট্যাধ্যক্ষ তরিকুল আলম, নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল, আব্দুল হান্নান চৌধুরী, বৈকালী নাট্যগোষ্ঠীর সাধারন সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম, নাট্য সমিতির গ্রন্থাগার মীর শিরিন। বক্তারা বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের বিকাশ ঘটাতে দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি গৌরব ও তার ঐতিহ্য রক্ষা করে এগিয়ে চলছে। নাট্যচর্চা ও নাট্যশিল্পী সৃষ্টিতে নাট্য সমিতি সুতিকাগার হিসেবে অবদান রাখছে। ১০৯ বছরে আমাদের অর্জন হয়েছে অনেক। ভাষা আন্দোলন, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে নাট্য সমিতির শিল্পীদের যথেষ্ট অবদান রয়েছে। এই ঐতিহ্যবাহী নাট্য সমিতির অগ্রযাত্রা হাজার হাজার বছরে এগিয়ে নিয়ে যাবে তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সার্বিক কর্ম মূল্যায়ন এবারে বোদা থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে

চিরিরবন্দরে সরিষার হলুদ ফুলের সমারোহ

হরিপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক ১

দিনাজপুরে হতদরিদ্র যৌতুকবিহীন বিবাহিত নবদম্পতিদের কর্মসংস্থানের জন্য ভ্যান গাড়ী উপহার দিলেন ——-ইকবালুর রহিম এমপি

দিনাজপুরে সড়ক দুর্ঘটনারোধ ও দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে নানা ষড়যন্ত্র এবং নির্যাতনের শিকার তৃতীয় লিঙ্গের সাথী

বীরগঞ্জে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালী

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভারতীয় যুবক প্লাস্টিকের ভয়াবহতা বোঝাতে

ফ্রেন্ডস এসএসসি-৯১ ব্যাচ’র আয়োজনে ঈদ পুনর্মিলনী