Monday , 20 June 2022 | [bangla_date]

পঞ্চগড়ে মহা তাবু জলসার মধ্য দিয়ে শেষ হল রোভারদের আবাসিক ক্যাম্প

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে টেকনিকাল এন্ড বিএম কলেজ ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউটস সদস্যদের ‘৩য় কোর্স ফর রোভার মেট ২০২২’র ক্যাম্পেইন শেষ হয়েছে। গত রোববার রাতে জেলার প্রধান বিদ্যাপিঠ মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মহা তাবু জলসার মাধ্যমে চার দিনব্যাপি ওই কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়। ক্যাম্পেইনে জেলার বিভিন্ন এলাকার কয়েকটি টেকনিকাল এন্ড বিএম কলেজ ও মাদ্রাসার ৩২ জন শিক্ষার্থী রোভার স্কাউটসের ক্যাম্পেইনে অংশগ্রহণ করে। মহা তাবু জলসার সময় রোভার সদস্যরা সিলেটের বন্যা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে নাটিকা এবং বিভিন্ন দেশাত্ববোধক গান পরিবেশন করেন।
মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ ও পঞ্চগড় রোভার স্কাউটসের কমিশনার অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়। এসময় বিসিক নগর ট্যাকনিকাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. দেলদার রহমান, বাংলাদেশ রোভার স্কাউটস পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, প্রভাষক আবু সায়েম, প্রভাষক শহিদুল ইসলামসহ রোভার স্কাউটসের বিভিন্ন পদবীর রোভাররা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্বাস্থ্য সচেতনতার উপর কর্মশালায় দিনাজপুর প্রেস ক্লাব সভাপতি  পুষ্টিগত খাদ্যাভাস মেনে আমাদের  পরিমানমত খাদ্য গ্রহন করতে হবে

স্বাস্থ্য সচেতনতার উপর কর্মশালায় দিনাজপুর প্রেস ক্লাব সভাপতি পুষ্টিগত খাদ্যাভাস মেনে আমাদের পরিমানমত খাদ্য গ্রহন করতে হবে

দিনাজপুর শিক্ষাবোর্ডে অশ্রু সিক্ত চোখে অবসরজনিত বিদায় আজিজুল হক শাহ

দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ একাধিক মামলার আসামী আব্দুল বারেক গ্রেফতার

দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

হরিপুরে টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন-মুকুল

ঠাকুরগাঁওয়ে বিজিবির বিরুদ্ধে কৃষকদের মারপিটের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকশের লক্ষ্যে মতবিনিময় সভা

বীরগঞ্জে ৫২ কোটি টাকা ব্যয়ে ঢেপা নদীর খনন কাজের উদ্বোধন করলেন এমপি গোপাল

স্বামীর সম্পত্তিতে ভাগ পাবেন হিন্দু বিধবারা হাইকোর্টের রায়