Friday , 24 June 2022 | [bangla_date]

পঞ্চগড়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে কর্মশালায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শামীম সিদ্দিকের সঞ্চালনায় কর্মশালায় পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ. ন. ম. আব্দুল করিম, পেশ ইমাম মুফতি আহমাদুল্লাহ মাসরুর, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম মো. জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মুফতি আব্দুস সামাদসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে সরকারি জাকাত ফান্ড থেকে ১২ জন দুঃস্থ মানুষের মধ্যে ৯৮ হাজার টাকা বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

বীরগঞ্জে দুর্বৃত্তের অমানবিক নিষ্ঠুরতার বলি হয়ে আগুনে পুড়ল কৃষকের পাকা আমন ধানের পালা

দিনাজপুরে রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা

দিনাজপুর জেলা বিএনপির রাজপথের সৈনিক বখতিয়ার আহমেদ কচির উদ্যোগে পৌরসভার ১২ ওয়ার্ড ও সদর উপজেলার ১০ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মিলন মেলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বীরগঞ্জে প্রস্তুতি সভা

তেঁতুলিয়ায় হাট-বাজারে মিলছে ১ মিনিটেই ট্রেড লাইসেন্স সেবা

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

দেশসেরা অনলাইন পারফর্মার মনোনিত হরিপুরের সহকারি শিক্ষক খলিলুর রহমান

বোদা পৌরসভায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা আজাদ

সামিয়েল মার্ডি’র “এলাং” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু