Wednesday , 22 June 2022 | [bangla_date]

পবিত্র ্ঈদ উল আযহা উপলক্ষে দিনাজপুরে নি¤œ আয়ের মানুষের মাঝে টিসিবি“র পণ্য বিতরণ কার্য্যক্রম শুরু

আনন্দ ভাগাভাগি করতে পবিত্র ্ঈদ উল আযহা উপলক্ষে ঈদের আগেই দেশের প্রায় এক কোটি স্বল্প আয়ের মানুষের মাঝে সরকারের ভর্তুকি মুল্যে টিসিবির পন্য তেল,ডাল,চিনিসহ অন্যান্য পন্য লিডারের মাধ্যমে বিক্রয় করার অংশ হিসেবে দিনাজপুরে নি¤œ আয়ের মানুষদের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ কার্য্যক্রমের উদ্ধোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
এতে দিনাজপুরের ৩ লাখ ৩২ হাজার ৬৫৮জন কার্ডধারী স্বল্প আয়ের মানুষকে টিসিবির পন্য বিতরণের মাধ্যমে জেলার ১৫-২০ লাখ মানুষকে উপকারভোগীর আওতায় আনা হচ্ছে বলে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক একথা বলেন।
গতকাল বুধবার সকালে দিনাজপুর শহরের সুইহারী টিসিবি পণ্য বিতরণের অস্থায়ী দোকানের উদ্ধোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
উদ্ধোধনী দিনে দিনাজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ৮৭১জন কার্ডধারী স্বল্প আয়ের নারী পুরুষের মাঝে তেল,ডাল ও চিনি ভর্তুকি মুল্যে বিক্রয় করা হয়। এছাড়া সদর উপজেলায় প্রায় ৪৬ হাজার ৪০ জন কার্ডধারী ভর্তুকীমুল্যে টিসিবি”র পণ্য পাচ্ছে।
এ কর্মসুচীর আওতায় দিনাজপুর জেলা ও সদরের ১২টি ওয়ার্ডের কার্ডধারী নারী-পুরুষের প্রত্যেক কার্ডধারীকে সরকারের ভর্তুকিমুল্যে ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি মসুরের ডাল এবং ১ কেজি চিনি প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ, এসি ল্যান্ড সাথী রানী দাস, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হানুল কবীর সোহাগ. পিআইও মো জসিম, ৪নংওয়ার্ড কাউন্সিলর আবু হানিফ দিলন, টিসিবি ডিলার কানাইলাল গুপ্ত ও রেজওয়ানুল হাসান রাহাত প্রমুখ।
উদ্বোধনকালে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নি¤œ আয়ের মানুষের মাঝে ভর্তুকীমুল্যে টিসিবি”র পণ্য বিতরন করা হচ্ছে। যেকোন পরিস্থিতিতে সরকার জনাসাধারনের পাশে রয়েছে বলে দাবী জানান এসময় জেলা প্রশাসক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে অবৈধভাবে সার মজুদ এবং বেশি দামে সার বিক্রয় অপরাধে এক লাখ টাকা জরিমানা

গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা অবদান রাখায় ঠাকুরগাঁওয়ে ১৪জনকে সম্মাননা ও আলোচনা সভা

রাণীশংকৈলে শীত এলে বাড়ে পিঠার কদর!

নৌকা ডুবিতে নিহত অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

বীরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঘরে আগুন! আহত-২

বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে শিশুদের পড়াশুনায় সম্পৃক্ত করতে তাদের অভিভাবকদের খাদ্য সহায়তা প্রদান

আটোয়ারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে মহানবী (সাঃ)’কে নিয়ে কটুক্তি করায় আটক –১

ফিস্টুলা মুক্ত করার লক্ষ্যে ঠাকুরগাঁয়ে নেটওয়ার্কিং সভা