Monday , 13 June 2022 | [bangla_date]

পীরগঞ্জে মহিলা কলেজ ও ডিএন ডিগ্রী কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ অন লাইন সেবার মাধ্যমে শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি সহ বিভিন্ন চার্জ অন লাইনে আদায়ে সোনালী ব্যাংক লিমিটেডের সাথে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ এবং ডিএন ডিগ্রী কলেজের পৃথক দুটি চক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার মহিলা কলেজে এবং ডিএন কলেজে এ চুক্তি স্বাক্ষর হয়। ব্যাংকের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার হাশমত আলী, মহিলা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) কামাল উদ্দীন এবং ডিএন কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ডিএন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, ব্যাংকের এজিএম একেএম মতিয়ার রহমান, শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, কলেজের শিক্ষক মন্ডলী ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ চুক্তির ফলে শিক্ষা প্রতিষ্ঠান দু’টির শিক্ষার্থীরা অন লাইনে তাদের কলেজের যাবতীয় ফি পরিশোধ করতে পারবেন। এতে শিক্ষার্থীদের সময় অপচয় ও হয়রানি বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চুক্তি সম্পাদনকারী প্রতিষ্ঠান প্রধানগন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে সুশীল সমাজের উদ্যােগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন

পীরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

রাণীশংকৈলে আসাদুল হত্যায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কাবুল থেকে ইউক্রেনের বিমান ছিনতাই

মার্শাল আর্ট প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার

বীরগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ মাদককারবারী আটক

মুজিব শর্তবর্ষ উপলক্ষে বীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় এমপি মনোরঞ্জন শীল গোপাল ‘মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই’

হাবিপ্রবিতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

দিনাজপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২২ হাজার ভোটার

রাণীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী পালিত