Thursday , 16 June 2022 | [bangla_date]

পীরগঞ্জে নাারীর মাথার চুল কেটে দেওয়ায় চেয়ারম্যান সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি \ খারাপ কাজের সাথে জড়িত থাকার অভিযোগ তুলে ঠাকুরগাওয়ে পীরগঞ্জে এক নারীকে মারপিট করে তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে বৈরচুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে থানায় এ মামলা করা হয়।
পুলিশ জানায়, অজ্ঞাত নামা এক ছেলের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে এমন অভিযোগে গত ১২ জুন রাতে বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রইল মোল্লাপাড়া গ্রামের হাসান আলীর স্ত্রী শহর বানুকে একই ইউনিয়নের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু সহ কতিপয় লোক মারপিট করে এবং চেয়ারম্যান নিজেই কেচি দিয়ে মাথার চুল কেটে দেয় এবং ভয়ভীতি দেখিয়ে ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এরপর বিষয়টি নিয়ে বাড়াবড়ি না করার জন্য ঐ নারীকে শ^াশায় ইউপি চেয়ারম্যান। চেয়ারম্যানের ভয়ে নিজ বাড়িতে অবস্থান করতে থাকে ঐ নারী। মারপিটের কারণে ঐ নারী অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার কথা ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। থানা পুলিশ হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নেন। রাতে থানায় মামলা করেন নির্যাতিত ঐ নারী।
ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমু মোবাইল ফোনে জানান, ঐ নারী এলাকার পরিবেশ খারাপ করছিল। এজন্য তিনি নন, এলাকার লোক এ কাজ করেছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, চেয়ারম্যান সহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তারা বর্তমানে এলাকায় নাই। গা ঢাকা দিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শোকাবহ আগস্টে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মস‚চি গ্রহণ

পীরগঞ্জ হাসপাতালে মসজিদ নির্মান কাজের উদ্বোধন

পীরগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত।। বিস্তারিত জানতে টাচ করুন

ঠাকুরগাঁওয়ে ৪০ দিনের কর্মসূচির কাজে অনিয়মের অভিযোগ উঠেছে

দিনাজপুরে বিএনপির ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ সমাপ্ত

ঠাকুরগাঁওয়ে বাড়িতে ডেকে নির্যাতন করে ৪ মাসের অন্তঃসত্ত্বাকে হত্যার অভিযোগ শশুর, স্বামী ননদের বিরুদ্ধে

বীরগঞ্জে চোরাই গরুসহ মিনি ট্রাক আটক, গ্রেফতার -১

নানা আয়োজনে দিনাজপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

বীরগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাণীশংকৈলে ভোজ্যতেলের পাঁচ লিটারের বোতল উধাও !