Friday , 17 June 2022 | [bangla_date]

প্রগতি লেখক সংঘ দিনাজপুরের জেলা সম্মেলনে জলিল সভাপতি ও হিমেল সাধারণ সম্পাদক

প্রগতি লেখক সংঘ দিনাজপুরের জেলা সম্মেলনে জলিল সভাপতি ও হিমেল সাধারণ সম্পাদক

দিনাজপুর প্রতিনিধি \
“নুড়ি, পাথর ঠেলে এগিয়ে চলাই প্রগতি ” এই প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ-দিনাজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৩য় জেলা সম্মেলন-২০২২ এর উদ্বোধন, স্বরচিত কবিতা পাঠ ও নতুন কমিটির পরিচিতি।
শুক্রবার সকাল ১১ টায় দিনাজপুর উদীচী’র সত্যেনসেন ভবনে জেলা সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রগতি লেখক সংঘ-দিনাজপুরের সভাপতি জলিল আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয কমিটির সদস্য দীনবন্ধু দাস। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ হিমেল।
হারুনুর রশিদ হিমেল এর প্রানবন্ত সঞ্চালনায সম্মানিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ কবি ড. মাসুদুল হক, উদীচী-দিনাজপুর জেলা সংসদের সভাপতি হাবিবুল ইসলাম বাবুল, বাংলাদেশ মহিলা পরিষদ-জেলা শাখার এর সভাপতি কানিজ রহমান, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, গল্পকার মাহবুব আলী, কবি, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, প্রথম আলো’র দিনাজপুর জেলা প্রতিনিধি শৈশব রাজু। সম্মেলনে বার্ষিক রিপোর্ট পাঠ করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ-দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব শীল।
সম্মেলনের দ্বিতীয পর্বে প্রগতি লেখক সংঘ-দিনাজপুর এর সহ-সভাপতি উপাধ্যক্ষ ড. মারুফা বেগম এর সভাপতিত্বে প্রগতি লেখক সংঘের কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।
এবং তৃতীয পর্বে তৃতীয জেলা সম্মেলনে জলিল আহমেদকে সভাপতি ও হারুনুর রশিদ হিমেলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রগতি লেখক সংঘ-দিনাজপুর জেলা শাখার নতূন কমিটি গঠন করা হয। উদ্বোধনী পর্বে এস এম সারোযার হোসেন এর নেতৃত্বে জাতীয সংগীত পরিবেশন করা হয।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামী বছরের জুনের মধ্যে চালু হবে পদ্মা সেতু: সেতুমন্ত্রী

দিনাজপুরে প্রস্তাবিত রাজবাটী উন্নয়ন কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস)’র কর্মবিরতী পালন

বীরগঞ্জে সাত মামলার পলাতক আসামী গ্রেফতার

এস,এস মিউজিক ল্যাব এন্ড একাডেমীর অনুষ্ঠানে বাউল স¤্রাট শফি মন্ডল সুস্থ্য ধারার সংস্কৃতিক চর্চায় প্রজন্ম শিল্পীদের সম্পৃক্ত করতে হবে

টিকা নেওয়ার পরেও সাংবাদিক রমজান আলী ও তার স্ত্রী করোনায় আক্রান্ত।

বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়াম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোনায়েম মিঞা বেসরকারিভাবে বিজয়ী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইনজীবির বাসায় চুরি চোর আটক !

বালিয়াডাঙ্গীতে আগ্নেয়অস্ত্র ও মাদক সহ ৩ যুবক গ্রেফতার