Friday , 24 June 2022 | [bangla_date]

ফুলবাড়ীতে দরিদ্র শিক্ষার্থী ও কিডনি রোগীকে আর্থিক সহায়তা প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সঞ্চিত অর্থে একজন কিডনি রোগি ও একজন দরিদ্র শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেবাম‚লক সংগঠন সামাজিক ফান্ড ফুলবাড়ী।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার রাঙ্গামাটি গ্রামের বিভাষ চন্দ্র নামে একজন কিডনি রোগী ও নন্দিগ্রামের রওশন আরা নামে দরিদ্র শিক্ষাথীকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করেন তারা।
সংগঠন সুত্রে জানা গেছে, ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের সমন্বয়ে গঠিত সামাজিক ফান্ড ফুলবাড়ী নামে এই সেবামূলক সংগঠনটি ২০২১ সাল থেকে এলাকার দুস্থ্য শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় এই আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সামাজিক ফান্ড ফুলবাড়ীর অন্যতম সদস্য ব্যবসায়ী রুবেল হোসেন, প্রভাষক জয়ন্ত চৌধুরী,প্রভাষক লেলিন,ব্যবসায়ী সাদরুল ইসলাম শিমুল,ব্যবসায়ী হুমায়ুন কবির,ব্যবসায়ী সজল মাহমুদ,ব্যবসায়ী সোহেল রানা প্রমুখ।
সংগঠনের সদস্য প্রভাষক জয়ন্ত চৌধুরী জানান,সামাজিক ফান্ড ফুলবাড়ী নামের এই সংগঠনটি একটি সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। যা ২০০৩ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের সমন্বয়ে ২০২১ সালের ১লা সেপ্টেম্বর সংগঠনটি গঠন করা হয়। এই সংগঠনের বন্ধুরা দেশের বিভিন্ন স্থানে কর্মরত থেকে সকলে মিলে ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ নামের এই সংগঠনের ফান্ডে-অর্থ জমা করে,সেই অর্থ দিয়ে এই সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমানে এর সদস্য সংখ্যা ২৩জন,এ পর্যন্ত ৪২টি দরিদ্র পরিবারের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করেছেন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বরেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ঢেপা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

১৯৯৯ এ জেলা কোঠা বৈষম্যের শিকার চাকুরি প্রার্থী মো: মোকাররম হোসেন বাবু‘র সংবাদ সম্মেলন

বীরগঞ্জে চলছে আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকাজ

বিরামপুরে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগ  দিলো ইউএনও অফিসে শিক্ষার্থীরা

বিরামপুরে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগ দিলো ইউএনও অফিসে শিক্ষার্থীরা

বীরগঞ্জে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল

রুহিয়ায় ভাতের হাড়ির ফুটন্ত মার ঢেলে শরীর ঝলসে দেওয়ার অভিযোগ

নৌ পরিবহন প্রতিমন্ত্রী’র পক্ষ থেকে আর্থিক সহয়তা শতবর্ষী ভিক্ষুক আকবর আলীর

রাণীশংকৈলে ব্যাংকের ৪২তম উপ-শাখা উদ্বোধন

আটোয়ারী মডেল মসজিদের শুভ উদ্বোধন

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন