Monday , 20 June 2022 | [bangla_date]

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:“এগিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে এই ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে পায়রা উড়িয়ে ফুটবল টুর্ণামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন,সরকারী কলেজের অধ্যক্ষ মো.শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. হাসিনা ভূইয়া,উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্ট্রেক্টর মো.মোফাখেরুল ইসলাম,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো.আতিকুর রহমান,সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান মিঞ্চা,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এসকে মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক মো.আব্দুল আলীম সরকার প্রমুখ।
খেলায় সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার আটটি টিমের মধ্যে উদ্বোধনী ম্যাচে চারটি টিম অংশ গ্রহন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

পীরগঞ্জে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে

দিনাজপুরে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায়

ঠাকুরগাঁওয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল

আগামী মার্চ থেকেই ঢাকা থেকে শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আশুড়ার বিলের আঁকাবাঁকা দৃষ্টি নন্দন কাঠের সেতুতে উপচে পড়া ভীড়

দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে দিনাজপুরে রেল-সড়ক অবরোধ

দিনাজপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি’র সদস্যদের মাঝে শিক্ষা অনুদানের চেক বিতরণ করলেন জেলা প্রশাসক

রাণীশংকৈলে গমের ডাটার আগুনে পুড়ে গেল ১০ একর জমির গম

ফুলবাড়ীতে ট্রাক্টর ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত-২জন