Saturday , 25 June 2022 | [bangla_date]

বর্ণিল আয়োজনে পঞ্চগড়েও ‘পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান

পঞ্চগড় প্রতিনিধি \ বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক সেতু ‘পদ্মা সেত’ুর উদ্বোধনী অনুষ্ঠান। বর্ণিল ওই কর্মসূচির আয়োজন করে পঞ্চগড় জেলা প্রশাসন। গতকাল শনিবার সকালে কালেক্টরেট চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে এই শোভাযাত্রায় অংশ নেন কয়েক হাজার মানুষ। শোভাযাত্রাটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুনসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। পরে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে সিরাজুল ইসলাম স্টেডিয়ামে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং রাতে শহরের শের-ই-বাংলা চত্বরে বর্ণিল আতশবাজির পর সরকারি অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সংসদ নির্বাচন কে সামনে রেখে বীরগঞ্জে মোটরসাইকেলযোগে পুলিশি মহড়া

শারদীয় দুর্গাপূজা বোদা উপজেলায় ৯৩ মন্ডপে দায়িত্ব পালনে ৬১০ জন প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য

বীরগঞ্জে অভিযান চালিয়ে ৩ দোকানের ২৩ হাজার টাকা জরিমানা

শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম সানুর শোক সভা

দিনাজপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দম্পতিকে কুপিয়ে হত্যা, আটক-৩

পঞ্চগড়ে ছিন্নমূল, প্রতিবন্ধি ও অসুস্থ শীতার্তদের মাঝে লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের সহায়তায় শীতবস্ত্র বিতরণ

বৈশাখী মেলার ষষ্ঠ দিনে শত শত মানুষের উপচে পড়া ভীড় ৪টি সংগঠনের মন মাতানো সংগীত কাঁপিয়ে তুললো সংগীত পিপাসুদের হৃদয়

দিনাজপুরে ওয়াই মুভস প্রকল্পের অর্জনসমূহ উদযাপনে আলোচনা সভা

তেঁতুলিয়ায় টানা চারদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

বরিশালে ইউএনওর বাসভবনে হামলা: মাঠে নামছে ১০ প্লাটুন বিজিবি