Saturday , 25 June 2022 | [bangla_date]

​​​​​​​বর্ণিল উৎসবে দুয়ার খুললো স্বপ্নের সেতু

মাওয়ায় পদ্মার তীরে উন্মোচিত হল ফলক, বাতাসে উড়ল রঙিন আবীর, বর্ণিল উৎসবে পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫৮ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এ ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দশক আগে তিনিই দক্ষিণ জনপদের ২১ জেলার মানুষের এ স্বপ্নের সেতুর ভিত্তি স্থাপন করেছিলেন।

সকালে হেলিকপ্টারে করে মাওয়ায় পদ্মা সেতু সার্ভিস এরিয়ায় সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে জাতির উদ্দেশে তিনি বলেন, “আসুন, পদ্মা সেতুর উদ্বোধনের এই ঐতিহাসিক দিনে যে যার অবস্থান থেকে দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার শপথ নিই, এ দেশের মানুষের ভাগ্য পবির্তন করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব।”

সুধী সমাবেশ শেষে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্মারক ডাক টিকিট, স্মারক ব্যাংক নোট, স্যুভেনির শিট, সিলমোহর ও উদ্বোধন খামের মোড়ক উন্মোচন করেন।

তারপর প্রথম যাত্রী হিসেবে টোল পরিশোধ করে গাড়ী নিয়ে সেতু এলাকায় প্রবেশ করেন সরকারপ্রধান। সেখানে পদ্মা সেতুর ফলক উন্মোচন করে তিনি উদ্বোধনের আনুষ্ঠানিকতা সারেন। মেয়ে সায়েমা ওয়াজেদের সঙ্গে তাকে সেলফিবন্দি হতেও দেখা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির কর্মী সম্মেলন

ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির কর্মী সম্মেলন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে পীরগঞ্জসরকারি কলেজে আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী

দিনাজপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

লেবার সর্দার লুৎফর রহমানের ইন্তেকাল

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক প্রতিনিধিগণের সাথে মতবিনিময়

স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী চক্রের সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁও-১ আসনের নৌকা মার্কার প্রার্থী নির্বাচনী বিশাল জনসভা হাজারো মানুষের ঢল

রাণীশংকৈলে নৈশকোচ বংশাই এক্সপ্রেসের সুপারভাইজার ফেনসিডিলসহ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হচ্ছে সৌর বিদ্যুৎ চালিত সোলার পাম্প

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নির্বাহী কর্মকর্তা