Wednesday , 22 June 2022 | [bangla_date]

বর্ষায় পানি বাড়ার সাথে খানসামায় বেড়েছে মাছ ধরার উপকরণ বিক্রি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ বর্ষা মৌসুমে পানি বাড়ার সাথে সাথে দিনাজপুরের খানসামা উপজেলায় মাছ ধরার উপকরণ বিক্রি বেড়েছে। এ সময় দেশীয় বাঁশ-বেত দিয়ে মাছ ধরার ফাঁদ তৈরির কারিগররা এবং বাড়ির মহিলারা অবসরে এসব উপকরণ তৈরী করে আয় করছে বাড়তি অর্থ। এলাকা ভিক্তিক এসব দেশীয় উপকরণের নাম- ভোরং,পলাই,ঢাংগি, ডাড়কি টইয়া, ডিড়ই, বানা, হেঙ্গা ও খোলসুন ইত্যাদি। পেশাদার ও মৌসুমী জেলেরা এসব দিয়ে মাছ ধরে পরিবারের চাহিদা মিটিয়ে বাজার বিক্রি করে অর্থ উপার্জন করছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিনের বৃষ্টিতে নদী,নালা ও পুকুর-ডোবার মাছ ভেসে গেছে। এসব মাছ ছড়িয়ে পড়েছে জমিতে। এ সুযোগে লোকজন মাছ ধরার উৎসবে মেতে উঠেছে। পানির মধ্যে মাছ ধরার জন্য এসব ফাঁদ রেখে দেওয়া হয়।
বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে বাঁশের তৈরি ভোরং নামের একটি যন্ত্র। এলাকা ভেদে এই যন্ত্রটিকে খোলসুন বলা হয়। আর বই-পুস্তকের ভাষায় বিটে বলা হয়। পানির মধ্যে এই যন্ত্রটি রেখে দেওয়া হয়। চলাচলের সময় ছোট ছোট মাছগুলো বাঁশের তৈরি এই ফাঁদের ভিতরে আটকা পড়ে। এটি গ্রামাঞ্চলের মাছ ধরার জনপ্রিয় একটি মাধ্যম।
সরেজমিনে মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার প্রধান হাট পাকেরহাটে দেখা যায়, মাছ ধরার কয়েক প্রকার এসব উপকরণ নিয়ে বসে আছে কারিগরেরা। পেশাদার ও সৌখিন মাছ শিকারীদের আনাগোনায় জমে উঠেছে এই বাজার। একেকটি উপকরণের দাম প্রকারভেদে প্রায় ৩শত টাকা থেকে প্রায় ৩হাজার।
উপকরণ কিনতে আসা ছাতিয়ানগড় গ্রামের মশিউর রহমান বলেন, ‘ আমাদের গ্রামের আশপাশের আবাদি জমি ও ছোট ছোট ডোবা নালা বর্ষার পানিতে ভরে গেছে। আর সেখানে দেখা মিলছে বিভিন্ন জাতের দেশি মাছ। আমি বর্ষাকাল শুরু হলেই মাছ ধরি, এটা আমার নেশা। তাই মাছ ধরার জন্য ভোরং কিনতে এসেছি।
প্রায় ১০ বছর থেকে এই উপকরণ তৈরী ও বিক্রি করেন ভান্ডারদহ গ্রামের সুখচাঁদ। তিনি বলেন, ‘আগের মতো তো আর বাঁশের উপকরণের বিক্রি নাই। এখন মানুষ আধুনিক হয়ে গেছে, তারা প্লাস্টিকের জিনিসপাতি ব্যবহার করেন। কুলা, ঝাড়ু, খইচালা আর কেউ বেশি নেয় না। তবে বর্ষাকাল আসলে একটু বেশি মাছ ধরার উপকরণ বিক্রি হয়।’ একেকটি উপকরণ বিক্রি করে আকারভেদে একশ থেকে এক হাজার টাকা পর্যন্ত লাভ হয়। তবে আগের চেয়ে এসবে লাভ কমে গেছে শুধু বাপ-দাদার জন্য অনেকেই এখন এসব উপকরণ তৈরী ও বিক্রি করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আজকের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ, এই প্রজন্মই ৪১ সালের বাংলাদেশকে উন্নত করবে—-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি

বিরলে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক ৩দিন ব্যপী প্রশিক্ষণ

কুয়াশার চাদর বিছিয়ে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে শীতের আগমনি বার্তা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে বোদায় তথ্যমেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে নৌকার মাঝি ইকবালুর রহিম মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা ২০২২

পীরগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরিপুরে ২কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

দিনাজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

বীরগঞ্জ জাতীয় কন্যা শিশু দিবস পালন