Sunday , 5 June 2022 | [bangla_date]

বাংলাদেশ সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি’র সভাপতি রবিউল ইসলাম সবুজ- সম্পাদক রুমী

সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচন জয় লাভ করেছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পৌরশহরের এ জেড সুলতান আহম্মেদের বড় ছেলে রবিউল ইসলাম সবুজ।

তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সিনিয়র সহকারী শিক্ষা অফিসার।

৪ জুন (শনিবার) সভাপতি পদে দেশের ৮ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে সার্বজনীন বৈধ ভোটে মোট ১৪৪৬ ভোটের মধ্যে এমএএস রবিউল ইসলাম সবুজ- ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫২৩ ভোট।

সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচনের ফলাফল সূত্রে জানা গেছে, ৮ বিভাগের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, চট্রগ্রাম, বরিশাল, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ১৪৪৬ ভোটের মধ্যে ৯০৭ ভোট পেয়ে জয়লাভ করেন সবুজ এবং সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করেন টাঙ্গাইলের সালাহ উদ্দিন আহামেদ রুমী।

এদিকে রবিউল ইসলাম সবুজের এ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ঠাকুরগাঁও ও রানীশংকৈলের শিক্ষক সমাজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি ও প্রতিষ্ঠান।
দেশের প্রত্যন্ত উত্তর অঞ্চলের ঠাকুরগাঁও- রানীশংকৈল মানুষের কাছে রবিউল ইসলাম সবুজ বর্তমানে তার কৃতিত্বের জন্য একজন গুনি মানুষের কাতারে।

এ বিষয়ে রবিউল ইসলাম সবুজের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, “সারা দেশে আমার প্রিয় সহকর্মীদের ভালবাসা পেয়ে আমি মুগ্ধ হয়েছি। তারা আমার হাতে বিজয়ের পতাকা তুলে দিয়েছেন। আমি আমার জীবনের সবকিছু দিয়ে তাদের সুখে দুঃখে পাশে যেনো থাকতে পারি।'”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগকে নি-ষিদ্ধের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন

রাণীশংকৈলে মাদকদ্রব্য সহ গ্রেফতার ২

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা সেই সাবেক মেয়র গ্রেফতার

বীরগঞ্জে অগ্নিকান্ডে ৪০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

সেতাবগঞ্জ ফ্রি ছানি অপারেশন ক্যাম্প

সেতাবগঞ্জ ফ্রি ছানি অপারেশন ক্যাম্প

ঠাকুরগাঁওয়ে ধানের চেয়ে খড়ের কদর বেশি!

ঠাকুরগাঁওয়ে করোনায় আরো ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০জন

হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহনে “উল্টো রথযাত্রা” মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার উৎসব

পীরগঞ্জে বজ্রপাতে একজন নিহত

পীরগঞ্জে বজ্রপাতে একজন নিহত

দিনাজপুরে আমরা একাত্তর সংগঠনের মানববন্ধনে বক্তারা জাতিসংঘকে অনতিবিলম্বে ১৯৭১ এ বাংলাদেশে সংগঠিত জেনোসাইডের স্বীকৃত দিতে হবে