Monday , 6 June 2022 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে মরা গরুর মাংস বিক্রির দায়ে ২ কসাইয়ের কারাদণ্ড

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মরা ব্রয়লার মুরগি ও মরা ছাগলের মাংস বিক্রির ঘটনার ১ মাস যেতে না যেতেই এবার মরা গরু জবাই করে মাংস বিক্রির সময় দুজনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৫ জুন) রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও বালিয়াডাঙ্গী ইউএনও যোবায়ের হোসেন
এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের শাহাপাড়া গ্রামের সলিম উদ্দীনের ছেলে রমজান আলী (৪৬) ও বিশ্রামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে পয়জার আলী (৪০)।

সহযোগী স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল গফুর জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার মটরা হাট থেকে একটি মরা গরু জবাই করার পর বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে ইজিবাইকে নিয়ে এসে গভীর রাতে কেটে মাংস বিক্রির চেষ্টাকালে স্থানীয়রা ইউএনওকে মুঠোফোনে অবগত করে। পরে ঘটনাস্থলে পুলিশসহ ইউএনও দুজনকে আটক করলেও মোস্তফা নামে একজন পালিয়ে যায়। তিনিই ওই গরুর মালিক ছিলেন বলে জানা গেছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক যোবায়ের হোসেন জানান, জবাই করা পর গরুটি ইজিবাইকে নিয়ে এসে মাংস বিক্রির জন্য চেষ্টাকালে পুলিশ সদস্যদের সহযোগিতায় দুজনকে আটক করা হয়। পরে তারা নিজেদের দোষ স্বীকার করলে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানা পরিদর্শক (ওসি) খায়রুল আনাম ডন বলেন, আজ সোমবার (৬ জুন) দুপুরে আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত দুজন কসাইকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগেও গত ২০ মে মরা ছাগল জবাই করে মাংস বিক্রির দায়ের নজরুল ইসলাম (৪৮) ওরফে ইদু নামে এক কসাই জেলে পাঠানো হয় এবং গত ১০ মে মরা মুরগির মাংস রান্না করে বিক্রি ও বিক্রির দায়ে হোটেল মালিক সেলিম উদ্দীনকে ৫ হাজার টাকা ও মাংস বিক্রেতা আব্দুলকে ১০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পঞ্চগড়ে স্পেশাল ট্রেনে কাটা পড়ে যুবক নিহত ৩ ঘণ্টা ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ

পঞ্চগড়ে স্পেশাল ট্রেনে কাটা পড়ে যুবক নিহত ৩ ঘণ্টা ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ

ঊর্বশী ফোরামের এবারের আকর্ষণ বিন্দু কণা’র নতুন গান ‘ফাগুন আইলো ফুলবাগানে’

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বর্জন করলো আলমগীর-মুরাদ-সুদাম প্যানেল

ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়” সভা ।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশীর দাফন সম্পন্ন সম্পন্ন

বীরগঞ্জে নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে লেবুর চারা বিতরণ অনুষ্ঠিত

হরিপুরের যাদুরাণী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জাতীয় শোকদিবস উপলক্ষে শিশু একাডেমীর বিভিন্ন কর্মসূচী ।

খানসামায় সাদা সোনা নামে খ্যাত রসুনের ভাল ফলনের সম্ভাবনা