Monday , 27 June 2022 | [bangla_date]

বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) দিনাজপুর জেলা ইউনিটের ১৪তম বার্ষিক সাধারন সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন সোমবার দিনাজপুর চেম্বার ভবন মিলনায়তনে এই সাধারন সভা অনুষ্ঠিত হয়।
বিএফএ দিনাজপুর ইউনিটের সভাপতি সুজা-উর-রব এর সভাপতিত্বে বার্ষিক সাধারন সভার প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিএফএ কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান উপদেষ্টা আলহাজ্ব এজেডএম রেওয়ানুল হক, পরিচালক মো. আব্দুল ওয়াহেদ, আলহাজ্ব মো. আব্দুল হান্নান শেখ।
স্বাগত বক্তব্য দেন বিএফএ দিনাজপুর ইউনিটের সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. মোছাদ্দেক হুসেন। এরপর বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পঠন করেন বিএফএ’র সাধারন সম্পাদক আলহাজ্ব ফরিদুল ইসলাম। আয়-ব্যয়ের হিসাব পঠন করেন বিএফএ’র কোষাধ্যক্ষ আব্দুর ছাত্তার।
এছাড়াও সাধারন সভায় উপস্থিত ছিলেন বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সকল জেলা ও উপজেলার সার ডিলারগণ। এসময় তারা মুক্ত আলোচনায় অংশ নেন।
পরে মধ্যাহ্ন ভোজন শেষে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) দিনাজপুর জেলা ইউনিট বিলুপ্ত ঘোষনা করে পুনরায় সুজাউর রব চৌধুরী কে সভাপতি ও আলহাজ্ব ফরিদুল ইসলাম কে সাধারন সম্পাদক করে (২০২১-২২ ও ২০২৩-২৪) সালের দ্বি-বার্ষিক ৩২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাতপাকে বাঁধা পড়লেন উত্তম কুমারের আরেক নাতি

বীরগঞ্জে আবারও জেঁকে বসেছে শীত, তীব্র বাতাসের দাপটে স্থবির জনজীবন

দিনাজপুরের গণজাগরনের নাট্যোৎসবে ক্যাম্পাস থিয়েটারের পরিবেশনায় পথ নাটক ‘মরু থেকে সোনাদ্বীপ’ তিনটি স্থানে মঞ্চস্থ

দিনাজপুরের গণজাগরনের নাট্যোৎসবে ক্যাম্পাস থিয়েটারের পরিবেশনায় পথ নাটক ‘মরু থেকে সোনাদ্বীপ’ তিনটি স্থানে মঞ্চস্থ

রানীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

বীরগঞ্জে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বীরগঞ্জে শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন

দিনাজপুরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প

বিজয়ের ৪৯ তম বার্ষিকীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন