Tuesday , 7 June 2022 | [bangla_date]

বিষের বোতল হাতে বাড়ি ত্যাগ, ৩দিন পর নলকূপের পাইপে মিলল মরদেহ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষের বোতল হাতে বাড়ি ছেড়েছিলেন রাজু হোসেন নামে এক যুবক। তিন দিন পর আজ মঙ্গলবার (৭ জুন) সকালে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামের একটি গভীর নলকূপের পাইপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রাজু হোসেন বগুড়া জেলার বাকু মোল্লার ছেলে। তিনি বিয়ের পর দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে রূপগঞ্জ গ্রামে বসবাস করছিলেন।

মৃতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করবেন বলে রাতে বাড়ি থেকে বিষের বোতল নিয়ে বের হন রাজু। পরে আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব স্থানে তাঁকে খুঁজে না পেয়ে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বালিয়াডাঙ্গী থানা পরিদর্শক (ওসি) খায়রুল আনাম বলেন, রাজুর মরদেহ পাওয়ার খবর দিয়েছে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বিদ্যুতের খুটি অন্যত্র স্থানান্তরের দাবি

বাড়ীর উঠানের মাটি খুঁড়ে মিললো শিশুর বস্তাবন্দী লাশ

ঠাকুরগাঁওয়ে শিল্পায়ন ও সম্ভাবনময় বিভিন্ন প্রতিষ্ঠানের নানা সমস্যা !

চিরিরবন্দরে মৌমাছির  কামড়ে এক ব্যক্তির মৃত্যু

চিরিরবন্দরে মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু

নিউটাউন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জনকল্যান সমিতি

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ-এর ২০তম মৃত্যু বার্ষিকী পালিত

৪ দফা দাবী আদায়ে বিডিএমএফ ও ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব যহ্মা দিবস পালিত

করতোয়া দিনাজপুর জেলা প্রতিনিধি শাহারিয়ার হিরুর মাতা শাহানারা বেগমের ইন্তেকাল

রাতে ইকুয়েডরের মুখোমুখি ব্রাজিল