Tuesday , 7 June 2022 | [bangla_date]

বীরগঞ্জের বৈড়বাড়ী উচ্চ বিদ্যালয়ে ছাত্র পেটানোর ঘটনায় পরীক্ষা বর্জন, অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বি,কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চঞ্চল রায় তুচ্ছ ঘটনায় বিদ্যালযের ঘরের দরজা লাগিয়ে ২০/২২ জন ছাত্রকে পিটিয়ে আহত করেছে, ঐ শিক্ষককে স্কুল হতে বহিষ্কারের দাবিতে উত্তপ্ত ছাত্ররা পরীক্ষা বর্জন করে।

উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈড়বাড়ী উচ্চ বিদ্যালয়ে গত ৬ জুন সোমবার ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে সহকারী শিক্ষক চঞ্চল রায়ের সিটে কে বা কাহারা চুইংগাম লাগানোর তুচ্ছ ঘটনায় শিক্ষক চঞ্চল রায় পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যালয়ের রুমের দরজা লাগিয়ে নবম ও ষষ্ঠ শ্রেনীর সোহেল রানা,সাফিষ আলী,রাবি ইসলাম,আমির সিরাজী,বিপ্লব রায়,রাকিব ইসলাম,রাফিব ইসলাম,মিজান আলী,সাফিল ইসলাম,সোহান ইসলাম, জয় দেবনাথ,মিত্র ধর রায়,আবির আহম্মেদ,শংকর বর্ম্মন, আনন্দ দেবনাথ, বিক্রম রায়,দীপু রায়,অন্তেষ রায়,রিপন রায়,প্রকাশ রায়সহ ২০/২২ জন ছাত্রকে আটক করে লাঠির আঘাতে আহত করায় তৎক্ষনাৎ সংবাদ ছড়িয়ে পড়লে স্কুল প্রাঙ্গণে উত্তেজনা বিরাজ করে এবং অভিভাবকেরা বিদ্যালয়ে আসলে চঞ্চল রায় বিদ্যালয় ছেড়ে পালিয়ে যায়। এসময় অভিভাবক ও ছাত্ররা দোষী শিক্ষকের বিচারের দাবীতে বিদ্যালয়ে অবস্থান নিলে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক ও বিদ্যালয়ের সভাপতি ডাঃ পরেশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক মিজানুর রহমান ঘটনা স্থলে উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মধ্যরাত পর্যন্ত চলে রুদ্ধতার বৈঠক। পরদিন মঙ্গলবার বেলা ১১ টায় বীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্র ও অভিভাবকদের কথা শুনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক করে রেজুলেশনের মাধ্যমে অভিযুক্ত কৃষি বিষয়ের সহকারী শিক্ষক চঞ্চল রায়কে সাময়িক বরখাস্ত করার আশ্বাস দিয়ে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করেন এবং শিক্ষার্থীদের বর্জনকৃত ইংরেজি ২ য় পত্র পরিক্ষাটি না হওয়ায় পরবর্তী সময়ে দিন ধার্য করে পরিক্ষাটি গ্রহণ করা হবে বলে জানান। এ সময় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জুয়েলুর রহমান জুয়েল, বিদ্যালয়ের সভাপতি ডাঃ পরেশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খাঁজা নাজিম উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বকুল সাহা, প্রফেসার সাইফুল ইসলাম, ইউপি সদস্য সহিদুল ইসলাম, অত্র বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারি,ছাত্র- ছাত্রী, অভিভাবক,স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে আওয়ামীলীগের ক্যাম্পেইনার প্রশিক্ষণ সম্পন্ন

মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পাশে আজমল হক ফাউন্ডেশন

রাজপথেই আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস সম্মিলিতভাবে প্রতিহত করা হবে —আলতাফুজ্জামান মিতা

আবারো বার্সেলোনার ওপর ক্ষীপ্ত মেসি

মুসলিম উম্মাহর সুখ শান্তি ও নিরাপত্তা কামনা জেলা ইজতেমার আখেরী মুনাজাতে লক্ষাধিক মুসল্লীর অংশগ্রহন

ঠাকুরগাঁওয়ে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

ভর্তির পরও সংকটে রাবি শিক্ষার্থী বীরগঞ্জের তুষার

সীমান্তে হত্যা ও বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে হানিফ বাংলাদেশীর লাশের মিছিল পঞ্চগড়ে

খানসামায় মাদকদ্রব্যসহ চারজন আটক

মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে দিনাজপুরে কর্মশালা