Monday , 13 June 2022 | [bangla_date]

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা-২০২২অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের শালবন কমিউনিটি সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এপি কমিউনিটি পর্যায়ে বাস্তবায়িত কর্মসূচীগুলোর পর্যালোচনা ও আগামী বছরের পরিকল্পনা প্রণয়নের জন্য একটি কর্মশালার আয়োজন করে। ১৩ জুন দুপুরে আয়োজিত ২ দিন ব্যাপী এই কর্মশালায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারোয়ার মুর্শিদ আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আজিজ, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহিন ,বীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোঃ রাজেকুল ইসলাম, বীরগঞ্জ এপির ম্যানেজার মিঃ মানুয়েল হাসদা, বিভিন্ন এনজিও থেকে আগত অতিথীবৃন্দ, ভিডিসি ও কমিউনিটি থেকে আগত বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
মিঃ মানুয়েল হাসদা তাঁর শুভেচ্ছা বক্তব্যে কর্মশালার উদ্দ্যেশ্য সবার মাঝে তুলে ধরে সময় দিয়ে সহযোগীতা করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সকলের সহযোগীতা ও কার্যকরী অংশগ্রহন আগামীতে সুন্দর একটি পরিকল্পনা করতে আমাদের সাহায্য করবে।বাল্যবিয়ে ও শিশু শ্রম নিরসনে সর্বাগ্রে প্রয়োজন সকলের সচেতনতা এবং এ বিষয়ে এপি’ র সহযোগীতা অব্যাহত থাকবে।”
মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান তাঁর বক্তব্যে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করে ”মোহনপুর ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশনের যে কোন কার্যক্রমের সাথে সংহতি প্রকাশ ও সহযোগীতা সবসময় অব্যাহত থাকার আশ্বাস দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে অপমান সইতে না পারায় গৃহবধুর আত্মহত্যা আটক ১

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর নির্দেশনায় দিনাজপুরে ৪৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই  দেশে আর ভুখা মিছিল হয় না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এমপি গোপাল এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পঞ্চগড় চিনিকল মাঠের জনসভায় ড. শফিকুর রহমান গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই

সেতাবগঞ্জ সরকারী খাদ্য গুদামে আমন ধান ক্রয়ের উদ্বোধন

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আটোয়ারী আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

কাহারোলে মহান মে দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ব খাদ্য দিবস পালিত

ভরা বর্ষাতেও বৃষ্টির দেখা নেই পানির অভাবে আমন রোপণে বিপাকে কৃষক