Tuesday , 7 June 2022 | [bangla_date]

বীরগঞ্জে নিবন্ধন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যত্রতত্র গড়ে উঠা বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোর বেশিরভাগই অবৈধভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এর সমন্বয়ে নিবন্ধন বিহীন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সমূহে অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার(৭জুন) দুপুরে মহাখালী ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর এর নির্দেশে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামাল হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ-সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নিলয় দাস, স্যানেটারি ইন্সপেক্টর নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফরিদ বিন ইসলাম, বীরগঞ্জ থানার এএসআই সিরাজুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নিবন্ধন না থাকায় লাইসেন্স না পাওয়া পর্যন্ত বীরগঞ্জ ক্লিনিক ও নিউ সেবা হাসপাতাল কতৃপক্ষকে তাদের স্ব স্ব প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নিদের্শ প্রদান করা হয়। এ ব্যাপারে জনস্বার্থে অভিযান পরিচালনার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোহাম্মদ মহসীন আলী। বীরগঞ্জ ক্লিনিকের মালিক বেলাল হোসেন জানান, তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিবন্ধন ও লাইসেন্স বাবদে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আবেদন ফি জমা দানে বিকেল ৫ টার মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্রাদি হাতে পাবেন তাই ক্লিনিক খোলা রেখেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বাকপ্রতিবন্ধী চিত্রশিল্পী আঁখিকে প্রধানমন্ত্রীর ১ লাখ টাকার আর্থিক অনুদান

বীরগঞ্জে কল্যাণী উচ্চ বিদ্যালয়ে আন্দোলনের নামে শ্রেণি কক্ষের আসবাবপত্র ভাংচুরের অভিযোগ

বীরগঞ্জে চার্চ অব দ্যা ন্যাজ্যারীণ ইন্টারন্যাশনাল মিশনে কর্মী পূণঃমিলন

হিলিতে বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের বৈঠক

দিনাজপুরে শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবের নাটক “রাজা অনুস্বারের পালা”

পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

বীরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা

রানীশংকৈলে প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিনের অবসর জনিত বিদায় সংবর্ধনা

বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে আছে —-হুইপ ইকবালুর রহিম

রানীশংকৈলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের পূর্নাঙ্গ কমিটি গঠন