Friday , 24 June 2022 | [bangla_date]

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং মাটিতে পড়ে দুই শ্রমিক আহত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বহুতল ভবনে রংয়ের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তপু দেব নাথ (৩০) এবং আশিক রায় (২৭) মাটিতে নামে দুই শ্রমিক পড়ে গিয়ে আহত হয়েছেন।
আহত তপু দেব নাথ বীরগঞ্জ পৌরভার ওয়ার্ডের অতুল দেব নাথের ছেলে এবং আশিক রায় একই এলাকার অতুল রায়ের ছেলে।
শুক্রবার পৌর শহরের ইকুসেন্টার পাড়ার মোঃ মইলুন ইসলামের বাড়ীতে রংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
রংমিস্ত্রি এবং শ্রমিক নেতা বাবুল দেবনাথ জানান, পৌর শহরের সেন্টার পাড়া মোড়ের বাসিন্দা মোঃ মইলুন ইসলামের মইনুল টাওয়ারের রংয়ের কাজের চুক্তি নেয় রংমিস্ত্রি ঠিকাদার চন্দন দেবনাথ। বৃহস্পতিবার চুক্তি ভিত্তিক সেই কাজে দৈনিক হাজিরা হিসেবে অংশ নেয় তপু দেব নাথ এবং আশিক রায়। কাজ করার একপর্যায়ে বিকেলে বাড়ীর সামনে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে তপু দেব নাথ স্পৃষ্ট হয়ে এক হাতের পুরো অংশ পুড়ে গিয়ে মাটিতে পড়ে যায়। এ সময় তপু দেব নাথ বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সময় ঝাকুনিতে তার পাশে কর্মরত অপর শ্রমিক আশিক রায় মাটিতে পড়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরোজ সুলতানা লুনা জানান, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বীরগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আলমগীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তপু দেব নাথ রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে এবং আশিক রায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গণেশতলা গুলশান মার্কেট ব্যবসায়ী পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও মিলাদ

বিরলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী সভা

বিশিষ্ট শিক্ষাবিদ- ভাষা সৈনিক শাহ্ আব্দুল হাইয়ের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত

শীতের কাঁপন শুরু হচ্ছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস

সেতাবগঞ্জে ৩শ দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন পৌর আওয়ামীলীগ

ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৩৯তম মুলতবী সাধারণ সভা

আটোয়ারীতে উত্তম কৃষি চর্চা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে সরকারি ঘর পাচ্ছেন আরো ২২’শ ৯৬টি গৃহহীন পরিবার

আটোয়ারীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে বাঁধা দেওয়ায় মহিলা ইউপি সদস্য সহ গ্রেফতার দুই ঃ মাদকদ্রব্য উদ্ধার

বিরামপুরে ফেন্সিডিলসহ শালী দুলাভাই আটক