Saturday , 18 June 2022 | [bangla_date]

বীরগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও জিন্দাল কর্তৃক অবমাননার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন -২০২২) দুপুরে বীরগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে প্রতিবাদ ও একটি বিক্ষোভ মিছিল বীরগঞ্জ পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন। সরকারি কলেজে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এসময় কলেজের ছাত্র
ফরহাদ হোসেন,সিফাত ইসলাম সেলিম, কামরুল হাসান,সাকিব ইসলাম, লুৎফর রহমান, অভি ইসলাম, মাসুদ রানা, রায়হায় কবির, সহ প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রতিবাদী শিক্ষার্থীরা বলেন,বিশ্ব নবীর অপমান সইবে না কোন মুসলমান। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা প্রিয় নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ এবং তাঁর সহধর্মিণী আয়েশা (রাদিঃ) সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যে করেছেন। একজন মহামানব কে নিয়ে মুসলমানদের আবেগ অনুভূতি ভালোবাসার সবচেয়ে প্রিয় একজন নবীকে নিয়ে এমন বক্তব্যের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চার শতাধিক কোভিট-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন করে দিল এসএবিডি

চিরিরবন্দরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফল কৃষক

ডেমক্রেসি ওয়াচ’র উদ্দ্যোগে সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ দম্পতির বাড়িতে দেওয়া চেয়ারম্যানের তালা !

সংবাদ প্রকাশের পর টনক নড়েছে শিক্ষা অফিসের রাণীশংকৈলে দেশসেরা স্কুলের বিরুদ্ধে ২ সদস্যের কমিটি গঠন

দুই দেশের বন্ধুত্বের নতুন মাইলফলক “ভারত-বাংলাদেশ”ফ্রেন্ডশীপ পাইপ লাইন স্থাপন প্রকল্প ভিডিও কনফারেন্সে উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ঘোড়াঘাট সাহিত্য পরিষদ ও উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের মতবিনিময় সভা

ঘোড়াঘাট সাহিত্য পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতবিনিময় সভা

বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন

পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ-ত্যুকে ঘিরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে বেগম রোকেয় দিবস উপলক্ষে আলোচনা সভা