Sunday , 26 June 2022 | [bangla_date]

বীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমম্বিত কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন -২০২২) বিকেলে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতা ও বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ ওসমান গনি। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু রেজা মোঃ আসাদুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সারোয়ার মোর্শেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ আরজিনা খাতুন, বিভিন্ন সরকারি দপ্তর ও এনজিও কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্কুল শিক্ষক, ছাত্র ছাত্রীসহ স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনার উপর প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিতিদের মধ্য থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাদক বিরোধী আল্টীমেটাম-মাদক ছাড় নয়তো গ্রাম ছাড়

জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগ

পার্বতীপুরে নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবীতে মান’বব’ন্ধন

লাবীব মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন

ইসরাইলী হামলায় ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধে কোমলমতি শিক্ষার্থীদের মানব বন্ধন

খানসামায় সাইফুল্যাহ আল আমিন ও  স্বপন কুমার দাস গুণী শিক্ষক নির্বাচিত

খানসামায় সাইফুল্যাহ আল আমিন ও স্বপন কুমার দাস গুণী শিক্ষক নির্বাচিত

হরিপুর ইমারত নির্মাণ শ্রমিক নির্বাচন: সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে

স্বামীর অবর্তমানে বাসার সবকিছু লুট করে চলে গেছে স্কুল শিক্ষিকা স্ত্রী!

ঠাকুরগাঁওয়ে মহানবী (সাঃ)’কে নিয়ে কটুক্তি করায় আটক –১