Sunday , 19 June 2022 | [bangla_date]

বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় তাঁতীদলের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ মাগরিব জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এম এ জলিল। জেলা তাঁতীদলের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হিরা, আনিসুর রহমান বাদশা, আমিনুল ইসলাম মুন্না, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মকশেদ আলী মঙ্গোলিয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান চৌধুরী খোকা।
অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মজিবুর রহমান মুজিব, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক হামিদুর রহমান, কেন্দ্রীয় তাঁতীদরের সদস্য মাহফুজুর রহমান মাহফুজ, পৌর তাঁতী দলের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফারহান কাজল, পৌর তাঁতী দলের সহ-সভাপতি মোঃ হেলাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ হাসু খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হেসেন চুন্নু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কোয়ালী তাঁতাদলের সভাপতি মোঃ বাবু, পৌর যুবদলের আহবাযক মোঃ রবিউল আলম শামীম, পৌর তাঁতীদলের সদস্য মোঃ মনু, গুড্ডু, শাহিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের মানববন্ধন জাতীয় সংসদে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী

স্কুল-কলেজ সপ্তাহে ২ দিন ছুটি

পঞ্চগড়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের’ ভূমিকা শীর্ষক কর্মশালা

পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী  লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বীরগঞ্জে পৌর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন

পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

পঞ্চগড়ে দশম দফায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

তেঁতুলিয়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পীরগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে

পঞ্চগড়ে হতদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ