Thursday , 9 June 2022 | [bangla_date]

বৈদ্যুতিক তারে জড়িয়ে ১জনের মৃত্যুঃ রাণীশংকৈলে ছেলের অনুষ্ঠানে দাওয়াত খাওয়া হলোনা মায়ের

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাজেবকসা গ্রামে বৈদ্যুতিক তার জড়িয়ে ৯ জুন বৃহস্পতিবার রুমি আকতার নামে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানাযায়, উপজেলার বাজেবকসা গ্রামে জালাল হোসেনের ৬ বছরের সন্তানের সুন্নতে খাৎনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুক্রবার। এজন্য বাড়িতে চলছিল ডেকোরেটরে কাজ বৃহস্পতিবার সকালে ৩ সন্তানের জননী রুমি আকতার কাপড় শুকাতে দিয়ে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনা স্থলেই সে মারা যায়। তার শাশুড়ি তাকে বাঁচাতে গেলে সেও আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ছেলের এ জাকজমক অনুষ্ঠান ও মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বিকালে আমজুয়ান বাজেবকসা হাই স্কুল মাঠে জানাযা শেষে আমজুয়ান আম্মাজান কবর স্থানে দাফন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তেঁতুলিয়ায় বোমা মেশিন (খনন যন্ত্র) দিয়ে অবাধে পাথর উত্তোলন চলছেই

বীরগঞ্জে ভূমি মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন

পীরগঞ্জে চাকুরিতে কোটা পূণঃবহালের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

বীরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইয়াকুব আলী বাবুলের ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ের হরিপুর সি’মান্ত দিয়ে ভা’রত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১০ জনকে আ’টক করেছে বিজিবি

বীরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা

বঙ্গবন্ধুর নৌকা জনগণের আস্থার প্রতীক -হুইপ ইকবালুর রহিম

রানীশংকৈলে স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা স্মারক বিতরণ

“দেশ ও জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা” বিষয়ক রচনা প্রতিযোগিতাঃ