Saturday , 11 June 2022 | [bangla_date]

বোচাগঞ্জে কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\
কৃষি প্রযুক্তি ও চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন সমস্য সমাধানে ইস্পাহানি এগ্রো লিমিটেডের আয়োজনে বোচাগঞ্জে কৃষি পন্য ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জুন শুক্রবার বিকাল ৫টায় বোচাগঞ্জ উপজেলার দৌলা উচ্চ বিদ্যালয় মাঠে বিশ^স্ত বীজ ভান্ডার ও মঞ্জুর ট্রেডার্সের তত্বাবধানে ইস্পাহানি পন্য মেলা, কুইজ, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ইস্পাহানি এগ্রো লিমিটেডের বিভিন্ন কৃষি পন্যের কার্যকারিতা গুনগত মানসহ সঠিক দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্পাহানি এগ্রো লিমিডেট দিনাজপুর রিজওনাল অফিসের ম্যানেজার (সেল্স এন্ড মার্কেটিং) কৃষিবীদ মোঃ তাজউদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ও রংপুর অঞ্চলের এক্সিকিউটিভ মার্কেটিং ডেভলেপমেন্ট নিয়াজ মোর্শেদ, মোস্তফা ফাহাদ হোসেন। দিনাজপুর আঞ্চলিক এক্সিকিউটিভ মার্কেট ডেভলেপমেন্ট কর্মকর্তা কৃষিবীদ লিতুন আহমেদ লাবিবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ইশ^র চন্দ্র দেবশর্ম্মা, বিশস্ত বীজ ভান্ডারের সত্বাধিকারী মোঃ আশরুফুল আলম প্রমুখ।
কৃষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছবির ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জে ইস্পাহানি এগ্রো লিমিটেডের আয়োজনে কৃষি প্রযুক্তি ও চাষাবদ সংক্রান্ত প্রদর্শনী মেলায় কৃষকরা বিভিন্ন ষ্টল পরিদর্শন করছেন। ছবি- প্রতিনিধি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সাংবাদিকের পিতার ইন্তেকাল

জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না

পদ্মা সেতুর মত কোন ষড়যন্ত্র আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় ঠেকাতে পারবে না-এমপি গোপাল

পীরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা ঃ আটক ৪

চাকুরী জীবন থেকে অবসরে গেলেন সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী

এপেক্স ক্লাব এর উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে সুবিধা বঞ্চিত হত দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সেমাই চিনি বিতরণ

ঠাকুরগাঁওয়ে ১০০ দুস্থ পরিবারের মধ্যে নলকূপ বিতরণ

পীরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদ সহ আটক-১

পঞ্চগড়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিপি স্কুল জয়ী

গাইবান্ধার সাবেক এমপি শাহ সারওয়ার কবির দিনাজপুরে গ্রেফতার