Wednesday , 22 June 2022 | [bangla_date]

বোচাগঞ্জে চক্ষু সেবা দানে কর্মশালার উদ্বোধন

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার শিশুদের বিনামুল্যে চক্ষু পরীক্ষা করার জন্য গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল দিনাজপুর ও সেতাবগঞ্জ ভিশন সেন্টার আয়োজিত দুই দিব ব্যাপী চক্ষু সেবা দান কর্মশালার উদ্বোধন করা হয়।
বুধবার সকাল ১১টায় সেতাবগঞ্জ বাসষ্ট্যান্ড সংলগ্ন আই ভিশন সেন্টারে দিনাজপুর গাউসুল আযম চক্ষু হাসপাতালের পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীর সভাপতিত্বে কর্মশালায় শুভ উদ্বোধন করেন প্রধান অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্যা রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, সেতাবগঞ্জ চিনিকলের আখচাষী সমিতির সভাপতি ও সমাজ সেবক ফয়জুল আলম চৌধুরী বাবলু, গাউসুল আযম চক্ষু হাসপাতাল কার্যকরি কমিটির সদস্য সবুর চৌধুরী, ডাঃ ওয়াহিদা বেগম। অনুষ্ঠান সঞ্চালন করেন গাউসুল আযম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ সফিকুল আলম। উক্ত কর্মশালায় বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সুধিজনরা অংশ নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের কাহারোলে আজ থেকে শুরু হচ্ছে মাস ব্যাপী ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউর রাস মেলা

হরিপুর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন

ভোট বর্জন করে লাভ নেই আমরা নির্বাচন করবো — হাফিজ উদ্দীন আহম্মেদ এম,পি

হাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সেহেরীর খাবার নিয়ে ছিন্নমূল মানুষের মাঝে স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলো

আধুনিকতার ছোয়ায় হারিয়ে যেতে বসেছে পিড়িঁতে বসে চুল কাঁটা

রাণীশংকৈলে প্রাণিসম্পদ মেলার উদ্বোধন

বোচাগঞ্জে দরিদ্র মানুষের মাঝে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ

আমদানি বন্ধের খবরে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০ টাকা

বিরলে সড়ক দূর্ঘটনায় নিহত-১