Friday , 24 June 2022 | [bangla_date]

বোদায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বোদায় আওয়ামী লীগের  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বোদা(পঞ্চগড়)প্রতিনিধি\ পঞ্চগড়ের বোদায় বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখোর পরিবেশে বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন,আনন্দ শোভাযাত্রা,আলোচনা সভা,জন্মদিনের কেক কাটা ও দোয়া মাহফিল। দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এর পর একটি বিশাল বণাঢ়্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, সহ সভাপতি আজাহার আলী,উদয় কুমার ঘোষ,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,পরেশ চন্দ্র বর্মন,পৌর আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা,সাধারণ সম্পাদক আফছারুল ইসলাম,উপজেলা যুব লীগের সভাপতি গোলামা ফারুক,উপজেলা ছাত্র লীগের সভাপতি অমিয় আম অমি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাসিরুল ইসলাম রানা,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী,মহিলা আওয়ালী লীগের মুক্তা বেগম বক্তব্য রাখেন। পরে মিলাদ মাহফিল .জন্মদিনের কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চাল-ডাল-তেল-চিনিসহ দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে দিনাজপুরে ওয়ার্কার্স পার্টি’র বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

বীরগঞ্জ সিংড়া জাতীয় উদ্যানে পরিচর্যা কেন্দ্রে উদ্ধারকৃত ২৭টি বিরল প্রজাতির শকুন অবমুক্তির অপেক্ষায়

তেঁতুলিয়ায় এলজি ইলেকট্রনিক্সের সৌজন্যে ২৭ টি দুস্থ পরিবারের মাঝে ৫৪টি ছাগল বিতরণ

বীরগঞ্জে বিশ্ব এইডস্ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ’ শুরু

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

বোদায় ট্রাক-অটো সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন, ২ শিশুসহ ৬ জন গুরুত্বর আহত

দিনাজপুরে স্যানিটেশন ব্যবসা ও ব্যবস্থা উন্নয়ন শীর্ষক সভা

আটোয়ারীতে হিফজুল কুরআন প্রতিযোগিতা

সূঁচ নয়, নাক দিয়ে টেনে নেয়া টিকার বাংলাদেশে ট্রায়ালের উদ্যোগ