Monday , 27 June 2022 | [bangla_date]

বোদায় তিনদিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

বোদায় তিনদিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে,রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় পঞ্চগড়ের বোদায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ,উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপি কৃষি মেলা সোমবার থেকে শুরু হয়েছে। বনাঢ়্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বণাঢ়্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে অন্যানের মধ্যে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক নুর আলম,উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী দুলাল,এনামুল হায়দার ও অমর আলী বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুটবল বিশ্বকাপের পতাকা নিয়ে ছুটে চলছে হাবিব

ঠাকুরগাঁয়ে হরিপুর সীমান্তে বিজিবি’র আলোচনা ও মতবিনিময় সভা

দিনাজপুরে নাসিব এর উদ্যোগে উদ্যোক্তা কর্মশালায় এমপি জুঁই

দিনাজপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মানবাধিকার শীর্ষক দিনব্যাপী কর্মশালা

চুল কাটতে লম্বা লাইন রাণীশংকৈলে নাপিতের কদর বেড়েছে

পার্বতীপুরে এমপি এ্যাড. মোস্তাফিজুর রহমান মহিলা বি এম কলেজের ভবন উদ্বোধন

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

হাবিপ্রবির আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও নতুন লাইফ সেভিং এ্যাম্বুলেন্স এর উদ্বোধন করেন– রমেশ চন্দ্র সেন – এমপি,

আটোয়ারীতে ডোবার পানিতে  পড়ে দুই শিশুর মৃত

আটোয়ারীতে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত