Wednesday , 22 June 2022 | [bangla_date]

বোদায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ পঞ্চগড়ের বোদায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আহনাত হোসেন নামের সাড়ে তিন বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে জেলার বোদা উপজেলার বেংহরি বনগ্রাম ইউনিয়নের ভক্তেরবাড়ি এলাকায়। নিহত শিশুটি ওই গ্রামের বাসিন্দা ও উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের সচিব আওলাদ হোসেন শাহীনের ছেলে। জানা গেছে,শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্য তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে। পরে এলাকাবাসিরা পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন। বেংহরি বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব আলী পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে সেটেলমেণ্ট অফিসারের বিরুদ্ধে মামলা

বীরগঞ্জে নিরাপদ মাতৃত্ব, মা ও শিশু মৃত্যু রোধকল্পে প্রশিক্ষণ

ভারত থেকে তেঁতুল বিচি আমদানি করলো বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে তেলের দাম বৃদ্ধির খবরে উপচে পরা ভীড় ফিলিং স্টেশন গুলোতে

দিগন্ত শিল্পী গোষ্ঠী’’র পরিচিতি সভায় বক্তারা সাহিত্য-সংস্কৃতি হারিয়ে ফেললে নিজেদেরকেও হারিয়ে ফেলবো

দেশে করোনায় আরো ৫ জনের মৃত্যু : ওমিক্রন শনাক্ত

সমাজ পরিবর্তনে যুবকরাই হবে অগ্রণী শক্তি — বীরগঞ্জে যুব সমাবেশে মাওলানা রবিউল ইসলাম

বড়পুকুরিয়া খনিতে আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবী ১০ দিনের মধ্যে দাবী না মানলে রাজপথ-রেলপথ অবরোধের হুশিয়ারী

হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন ঠাকুরগাঁওয়ে কোরআন খতম, আলোচনা সভা ও র‌্যালি

পীরগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত