Tuesday , 21 June 2022 | [bangla_date]

বোদায় মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যার চেষ্টার পিতার মামলা দায়ের ছেলে আটক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি \ পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেজাউল করিম তার ছেলের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করে । বোদা থানা পুলিশ আল মামুনকে (২৫) গ্রেফতার করেছে। সোমবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার জমাদারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২১ জুন) সকালে পিতার অভিযোগে ছেলে আল মামুনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত আল মামুন সোমবার সন্ধ্যায় তার মা মুনিয়ারার কাছে মাদক কেনার জন্য টাকা চায়। এসময় তার মা তাকে টাকা দিতে অপারকতা জানালে মামুন তার মাকে কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে হত্যার উদ্দেশ্যে বুকে পা রেখে গলা টিপে ধরে। এ সময় তার বাবা রেজাউল স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করে। একপর্যায়ে মামুন তার বাবা কেও এলোপাথাড়ি কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে বুকে পা রেখে গলা টিপে ধরে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুনিয়ারা ও রেজাউলকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সোমবার দিনগত গভীর রাতেই রেজাউল করিম তার ছেলে আল মামুনের বিরুদ্ধে বোদা থানায় অভিযোগ দায়ের করেন । বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলে আল মামুন কে আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

দিনাজপুরে মৎস্য চাষীদের পুকুর/জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা

জাতীয় উদ্যান বীরগঞ্জ শালবনে আগুন

পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন

খানসামায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনীতে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পন, র‌্যালী সহ নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের র‌্যালীর উদ্বোধনকালে জেলা প্রশাসক অহেতুক অ্যান্টিবায়োটিক সেবনের ক্ষতিকর

কোভিড-১৯: ঠাকুরগাঁওয়ে পৌঁছেছে ৪৮ হাজার ডোজ টিকা

ঠাকুরগাঁওয়ে বাড়িতে ঢুকে নারীকে মারধর করে টাকা লুট !