Thursday , 2 June 2022 | [bangla_date]

বোরকা-হিজাব পরা সাংবিধানিক অধিকার : হাইকোর্ট

বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সারাদেশের ১৫টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্তার শিকার হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

দুই মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, ধর্ম মন্ত্রণালয় সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (২ জুন) বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল।

এর আগে সাম্প্রতিক সময়ে দেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব পরতে বাধা দেওয়ার ঘটনা ঘটে; যা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা তৈরি করে। পরে সেসব ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন দাবিতে বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন

রমজানের এক মাস আগেই বীরগঞ্জের বাজারে বেড়েছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম

বীরগঞ্জে লকডাউন বাস্তবায়ন করতে পুলিশের তৎপরতা অব্যাহত

আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ৬তলা ভবনের ৩য় তলা ছাদ ঢালাই কাজে উদ্বোধন

আটোয়ারী আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

দিনাজপুরে ঘুমের সমস্যা ও সমাধান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

পীরগঞ্জ থানা চত্বরে অগ্নি নির্বাপনের মহড়া অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নারীকে উত্যক্ত করার অপরাধে যুবকের কারাদণ্ড

বীরগঞ্জে ওয়াটার অফিস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর