Friday , 10 June 2022 | [bangla_date]

মহানবীকে (স) নিয়ে কটুক্তি’র প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি

মহানবী হযরত মোহাম্মাদ (সা:) কে নিয়ে ভারতে কটুক্তি’র প্রতিবাদে ঠাকুরগাঁও মুসলিম সমাজের বিভিন্ন সংগঠনের
ব্যানারে স্থানীয় মুসুল্লিরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

ভারতের মুখ্যপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দান বিশ্ব মহানবী হযরত মোহাম্মাদ (সা:) কে নিয়ে বাজে মন্তব্যের প্রতিবাদে আজকের বিক্ষোভ কর্মসুচি পালন করেন ইসলামী বেশ কয়েকটি দল ও স্থানীয় মুসুল্লিরা ।

শুক্রবার জুম্মা’র নামাজ শেষে পৌর শহরের আর্টগ্যালারী, পুরাতন বাসস্ট্যান্ড ও সত্যপীর ব্রীজ এলাকাসহ বেশ কয়েকটি স্থান থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে শত শত মুসল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের চৌরাস্তা ও বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ সমাবেশ করেন।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় মুসুল্লিরা বক্তব্য রাখেন। এতে মসজিদের ইমাম ওলামাসহ শতশত মুসুল্লিগণ অংশগ্রহন করেন। এসময় তারা ভারতে মহানবী হযরত মোহাম্মাদ (সা:) কে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ধিক্কার জানান। নুপুর শর্মা’র বিচারের দাবী জানান তারা।

মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ভারতের মত একটি সভ্য রাষ্ট্রে দায়িত্বশীল ব্যক্তিরা মহানবী হযরত মোহাম্মাদ (সা:) কে নিয়ে কুরুচিকর মন্তব্য করে গোটা বিশ্বের মুসলিমকে আঘাত করেছে।
যা কোনভাবেই মেনে নেয়া সম্ভব নয়। আজ শুধু বাংলাদেশ নয় গোটাবিশ্বে তাদের প্রতি ঘৃণার জন্ম নিয়েছে। এখন পর্যন্ত ভারত সরকার তাদের বিরুদ্ধে কার্যত প্রদক্ষেপ গ্রহন করেনি।

অবিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করা না হওয়া পর্যন্ত ভারতের সকল পণ্য বয়কট করার আহবান জানান।

এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন প্রতিবাদ না করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় । মহানবীকে নিয়ে অবমাননাকারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আরও কঠোরতম কর্মসূচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন মুসলিম সংগঠনের নেতারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা জাতিকে মেধাশুন্য করতেই হানাদারেরা নির্মমভাবে হত্যা করেছিলো বাঙালী বুদ্ধজীবিদের

ঠাকুর পঞ্চানন বর্মার ৮৮তম তিরধান দিবসে ডাঃ বসন্ত রায় ক্ষত্রিয় সম্প্রদায়কে রক্ষা করতে ঠাকুর পঞ্চানন

ঠাকুরগাঁও –২ আসনে নৌকার মাঝি হতে চান আহসান উল্লাহ ফিলিপ ,

বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রসাশক আপনাদের সন্তানকে বলুুন চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন

পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কার্যক্রমে রংপুর বিভাগে শ্রেষ্ট ফুলবাড়ীর দৌলতপুর ইউনিয়ন

বিভিন্ন কর্মকান্ড বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের প্রেস ব্রিফিং !

বাল্যবিবাহ প্রতিরোধের মত বিনিময় সভায় সদর এসি ল্যান্ড দেশে সচেতনতার অভাবেই এখনো একান্ন ভাগ বাল্যবিবাহ হয়

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে  ফুলবাড়ী প্রেসক্লাবের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফুলবাড়ী প্রেসক্লাবের শোক

বাইসাইকেলে বাংলাদেশে নেপালের জার্মান রাষ্ট্রদূত

ইসলামী ছাত্র শিবির হচ্ছে মানুষ তৈরির কারখানা — নুরুল ইসলাম সাদ্দাম