Saturday , 18 June 2022 | [bangla_date]

মালদহপট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী মালদহপট্টি ব্যবসায়ী সমিতির ৪র্থ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয় চৌধুরী সভাপতি ও সাধারণ সম্পাদক এম প্রমেল পুনরায় নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে দিনাজপুর শহরের সম্প্রীতি কমিউনিটি সেন্টারে মালদহপট্টি ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে একটি প্যানেল অংশ নেয়। আর অন্য কোন প্যানেল অংশ না নেওয়ায় অংশগ্রহনকারী প্যানেলকেই বিজয়ী ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জামিরুল ইসলাম জুয়েল। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য চিত্ত ঘোষ ও মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি বিজয় চৌধুরী, সহ সভাপতি মিনু রহমান, আলহাজ্ব মোবারক হোসেন, সত্য ঘোষ, সাধারণ সম্পাদক এম প্রমেল, সহ সাধারণ সম্পাদক উদ্দীপ ভৌমিক, মো. ইকবাল, গোপাল চৌধুরী, কোষাধ্যক্ষ আলমগীর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মোফাচ্ছিলুল মাজেদ নয়ন, দপ্তর সম্পাদক লুৎফর রহমান লেবু, প্রচার সম্পাদক মিজানুর রহমান লিমন, ধর্ম-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীলিপ কুমার সাহা, নির্বাহী সদস্য সুদিপ ডালমিয়া, সাদেক আলী সান, মিজানুর রহমান, মো. মোর্তুজা, অজয় কুমার আগারওয়াল, রতন সরকার, জহুরুল ইসলাম, মোখলেসুর রহমান তাজু।
এর আগে মালদহপট্টি ব্যবসায়ী সমিতির ৪র্থ সাধারণ সভায় সভাপতি বিজয় চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন এম প্রমেল। এছাড়াও বার্ষিক আয় ব্যয়ের অডিট রিপোর্ট পাঠ করেন সমিতির কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন চৌধুরী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মহানবীকে কটুক্তি করায় পীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

বোচাগঞ্জের দকচাই গ্রামে গোয়াল ঘরের ওয়াল ভেঙ্গে ৪টি গরু চুরি

কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে  প্রধান শিক্ষকের পদ শূন্য

কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

দিনাজপুর -১ আসনে ৭ জনের মধ্যে এক স্বতন্ত্র প্রার্থী’র মনোনয়নপত্র বাতিল

দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের ডিজির পদত্যাগের দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম

জরিপের নামে লাখ লাখ টাকা আদায় পীরগঞ্জে ভূমি জরিপ অফিসের দুই কর্মচারী বরখাস্ত

দিনাজপুর-৪ আসনে লাঙ্গল-হাতপাখার  প্রার্থী জামানত হারালেন

দিনাজপুর-৪ আসনে লাঙ্গল-হাতপাখার প্রার্থী জামানত হারালেন

ফুলবাড়ীতে যৌতুক,বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামুলক র‌্যালী ও সভা

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনে বীরগঞ্জ পৌরসভার ব্যতিক্রমী উদ্যোগ