Sunday , 26 June 2022 | [bangla_date]

রানীশংকৈলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ‘রোভিং সেমিনার’ অনুষ্ঠিত

সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে রবিবার (২৬ জুন) সকালে কৃষি ভবন মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করণ প্রকল্পের আওতায়’ কৃষিই সমৃদ্ধি, বদলাচ্ছে জলবায়ুর বদলাচ্ছে কৃষি, বাঁচতে হলে করতে হবে লড়াই দিবানিশি ‘ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইসচেয়ারম্যান শেফালী বেগম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অফিসার সঞ্জয় দেবনাথসহ উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ও সাদেকুল ইসলাম প্রমূখ।
সেমিনারে কৃষকদের বন্যা, খরা, ঠান্ডা, গরম, বজ্রপাত, কিংবা জ্বলোচ্ছাস থেকে ফসল বাঁচিয়ে উৎপাদনের জন্য অনলাইনে আবহাওয়ার পূর্বাভাস জানার প্রয়োজনীয় ধারণা প্রদানসহ কৃষি আবহাওয়া বিষয়ক অপারেশনাল কার্যক্রম যেমন ফসল আবহাওয়া পঞ্জিকা, বালাই আবহাওয়া পঞ্জিকা, সিজনাল ও সাবসিজনাল পূর্বাভাস, সয়েল ময়েশ্চার নেটওয়ার্ক তৈরীর পাশাপাশি প্রকল্পের গুরুত্বারোপ তুলে ধরা হয়।

সেমিনারে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) নইমুল হুদা সরকার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সাত মাসের শিশু কন্যা সহ দম্পতির বিষপান, মারা গেল শিশুটি !

তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে —-হুইপ ইকবালুর রহিম এমপি

পীরগঞ্জে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী

মিতালী সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে নারায়ণপুর প্রধান পাড়া জামে মসজিদে ছাদ ঢালাই কাজের উদ্বোধন

করোনা কালিন সময়ে এবার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাচ্ছে পরিচয়পত্র-

নানা আয়োজনে দিনাজপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

খানসামায় উপবালার পরিবারকে পূজা উদযাপন পরিষদের আর্থিক সহায়তা

ঠাকুরগাঁওসহ সারাদেশে সংবাদিকদের উপর নির্যাতন, হামলা, মামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন