Saturday , 25 June 2022 | [bangla_date]

সেতু উদ্বোধনে রাণীশংকৈলে বর্ণাঢ্য র‌্যালী

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃস্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগ বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ জুন) উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালীটি বিভিন্ন ¯েøাগানে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, পদ্মা সেতু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাহসী প্রচেষ্টা ও প্রত্যয়ের ফসল। বছরের পর বছর কষ্টের পর প্রমত্তা পদ্মার বুক চিরে সেতু তৈরির এই সুন্দর স্বপ্ন এখন বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতু এখন শুধু একটি অবকাঠামো নয়, এটা বাংলাদেশের সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক। এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি। দেশের অন্যতম অহংকার ও গৌরবের প্রতীক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে সেচ্ছাসেবক লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সম্পাদক আরথান আলী’র নেতৃত্বে পৃথক আনন্দ র‌্যালী বের হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ৬দিন ব্যাপি গণিত অলিম্পিয়াড কোর্সের সমাপনী

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

দিনাজপুরে ট্রাকের চাপায় পথচারী নিহত

অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

দিনাজপুরে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচী

বীরগঞ্জে প্রচেস্টা বø্যাড ব্যাংক বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয়

পীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

লঞ্চে উঠতে গিয়ে প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার

ঘোড়াঘাটে ব্যক্তি উদ্যোগে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ

রাণীশংকৈলে পাক হানাদার মুক্ত দিবস পালিত