Wednesday , 1 June 2022 | [bangla_date]

সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন। আর সোনার মানুষ গড়তে প্রয়োজন মানসম্মত শিক্ষা। শিক্ষার মান আরো উন্নত করার মাধ্যমে দেশকে আরো অনেক দূর এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাদের ভবিষ্যতের জন্যই সরকার কাজ করে যাচ্ছে। আমাদের আরো অনেক দূর যেতে হবে। সত্যিকারের জ্ঞান অর্জন করে ভাল মানুষ হিসেবে নিজেদের তৈরি করতে হবে। সততা, দেশপ্রেম, নৈতিকতা- এই বোধগুলো নিজেদের মধ্যে জাগ্রত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা দেশকে বদলে দিয়েছেন। সবাই একটু সচেতন, সজাগ ও সচেষ্ট হলে আমাদের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
বুধবার (১ জুন ২০২২) বিকেলে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে ৪৫ জন দুঃস্থ মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।
মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কামাল হোসেন, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সম্পাদক শামীম ফিরোজ আলম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছওয়াব’র অর্থায়নে খাদ্য প্যাকেজের উদ্বোধনকালে ইউএনও সদর পবিত্র সিয়াম সাধনার মাসে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে

বাইসাইকেলে বাংলাদেশে নেপালের জার্মান রাষ্ট্রদূত

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন

কাহারোলে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পীরগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

আটোয়ারীতে ভোটার দিবস পালিত

২টি মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন জাহিদ হোসেন

ঠাকুরগাঁওয়ের ১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের

বোচাগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী