Wednesday , 1 June 2022 | [bangla_date]

হরিপুরে নবাগত ইউএনওর সঙ্গে মত বিনিময়

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা।

বুধবার বেলা ১২টার সময় উপজেলা সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, উপজেলা দুদকের সভাপতি সেলিম রেজা তালুকদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব‍্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারীসহ
স্থানীয় বিভিন্ন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা সকলের নিকট সহযোগিতা কামনা করেন। হরিপুর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে হরিপুর উপজেলায় ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

টমেটো চাষীদের নিয়ে এসিআই সীড এর মাঠ দিবস

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা  মুজিব-এঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব-এঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

বীরগঞ্জে পবিত্র মাহে রমজানে বেড়েছে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দাম

বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ২৮টি ঘর, অর্ধকোটি টাকার ক্ষতি

দিনাজপুরে লালবাগ ফুটবল টুর্ণামেন্টের চ‚ড়ান্ত খেলা অনুষ্ঠিত

দিনাজপুরে লালবাগ ফুটবল টুর্ণামেন্টের চ‚ড়ান্ত খেলা অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা ই্টভাটা মালিক সমিতির কমিটি গঠন আজাহার সভাপতি ও হাফিজুল সাধারণ সম্পাদক নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলায় উপজেলা ও পৌর বিএনপি’র সা: সম্পাদকসহ আহত ৫

হাবিপ্রবিতে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ফর দ্যা টিসার্স শীর্ষক প্রশিক্ষণ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা