Thursday , 30 June 2022 | [bangla_date]

হরিপুরে ৯০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৯০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার কামারপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল গেদুড়া ইউনিয়নের বনগাঁও কালিতলা গ্রামের নঈমুদ্দিনের ছেলে জাহেরুল ইসলাম (২৮)এবং বনগাঁও হাবুপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম(২৭)।

হরিপুর থানা পুলিশের এসআই আবু ঈশা ও এস আই রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কামারপুকুর মোড় এলাকা থেকে ৯০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন এসংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এমপি গোপালের রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত

১১ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট, চরম ভোগান্তিতে খানসামার মানুষ

রাণীশংকৈলে পৌরসভার দরপত্রটি বাতিলের অভিযোগ

দেশরত্ন শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আটোয়ারী আওয়ামীলীগের র্্যালী ও আলোচনা সভা

আটোয়ারীর প্রাণ ফকিরগঞ্জ বাজার পারাপারে সর্বসাধারণের ভোগান্তি

করোনা প্রতিরোধ কমিটির সভা

দিনাজপুরে জাতীয় পাট দিবস পালিত

হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, থিসিস এন্ড সায়েন্টিফিক পেপার রাইটিং’শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

হিলি স্থলবন্দর দিয়ে এসেছে ২৮ টন টমেটো

সাকিবের শাস্তি শেষ হচ্ছে আজ। কাল থেকে মাঠে নামছে।